এক্সপ্লোর

Entertainment:KGF2-র চোখধাঁধানো সাফল্যের পর এবার কি KGF3? কীসের ইঙ্গিত প্রযোজনা সংস্থার?

New Hint For KGF3: KGF 2-র মারকাটারি সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষার প্রহর গুনছিলেন, কবে আসবে KGF 3? কাঁটায় কাঁটায় বর্ষপূর্তিতেই ভক্তদের সেই ইচ্ছাপূর্তির ইঙ্গিত দিল প্রযোজনা সংস্থা 'হোমবেল ফিল্মস'।

কলকাতা: KGF Chapter 2-র মারকাটারি সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষার প্রহর গুনছিলেন, কবে আসবে KGF 3? কাঁটায় কাঁটায় বর্ষপূর্তিতেই ভক্তদের সেই ইচ্ছাপূর্তির ইঙ্গিত দিল প্রযোজনা সংস্থা 'হোমবেল ফিল্মস'। KGFChapter 2-র এক বছর পূর্তি উপলক্ষ্যে ট্যুইটারে পোস্ট করল তারা যাতে এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি বড়সড় ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন অনেকে। কিন্তু কী সেই ইঙ্গিত? 

কী ইঙ্গিত?
গত বছর এই ১৪ এপ্রিলই মুক্তি পেয়েছিল KGF Chapter 2। ঠিক এক বছর পূর্তিতে প্রযোজনা সংস্থা 'হোমবেল ফিল্মস'-র ইঙ্গিত, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিও তৈরি হতে পারে। এদিন একটি ভিডিও পোস্ট করা হয়েছে 'হোমবেল ফিল্মস'-র ট্যুইটার হ্যান্ডেলে যার একাংশে একটি প্রশ্ন ফুটে ওঠে, '১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত কোথায় ছিল রকি?' কোথাও আবার প্রশ্ন, 'প্রতিশ্রুতি কি রাখা হয়েছিল?' এরকম আরও কিছু টুকরো টুকরো ধাঁধা রয়েছে ভিডিওয় যা দেখে কেজিএফ ভক্তদের ধারণা, শীঘ্রই এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি আসতে চলেছে যাতে এই প্রশ্নগুলির উত্তর থাকবে। তবে এদিন শুধুমাত্র এই ধাঁধা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভক্তদের। প্রসঙ্গত, কন্নড় সিনে-তারকা তথা কেজিএফের মুখ্য চরিত্রাভিনেতা ইয়াশ-কে এই নিয়ে আগেও একাধিকবার প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেন, 'আমি জানি, অনেক খবরই উড়ছে। কিন্তু যখন আমি ঘোষণা করব, জানবেন তখনই আসলে ছবিটা হচ্ছে। বাকি যা শোনা যাচ্ছে, সে নিয়ে একটা জিনিসই বলতে চাই। বিশ্বাস করবেন না। যখন ছবিটি মুক্তি পাবে, তখন আমিই এসে বলব।'

KGFChapter 2-র বর্ষপূর্তি উপলক্ষ্যে...
এদিন 'ব্লকবাস্টার হিট' ছবির বর্ষপূর্তি উপলক্ষ্যে একাধিক ট্যুইট করেছে প্রযোজনা সংস্থাটি। ভিডিও-র পাশাপাশি অন্য একটি ট্যুইটে লেখা হয়, 'KGF Chapter2 এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। দমবন্ধকর অ্যাকশন, টানটান আবেগ এবং লার্জার দ্যান লাইফ চরিত্র। ছবিটির মুক্তিই কোনও উৎসবের থেকে কম ছিল না। গোটা বিশ্বজুড়ে ভক্তরা এটি নিয়ে দুরন্ত উৎসাহ দেখিয়েছিলেন। যে ভাবে ছবিটিকে গ্রহণ করা হয়েছে, তাতে আমরা আপ্লুত। যাঁরা এই ছবিটিকে এমন সফল করেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ। গল্পবলার ও চলচ্চিত্রের যে অসীম জাদু রয়েছে, তাকে কুর্নিশ জানাই।' এদিন যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তাতেও দেখা যাচ্ছে KGF Chapter 2-র স্ক্রিনিংয়ের ভক্তদের হইচই, বাজছে ঢোল। নাচছেন দর্শকরা। সেই উন্মাদনা কি ফিরবে আরও একবার? বর্ষপূর্তিতে সাসপেন্স তৈরি করল 'হোমবেল প্রোডাকশন।' 

 

আরও পড়ুন:জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গের ১১ জেলায় তাপমাত্রা ৪০-ডিগ্রির বেশি

সেরা শিরোনাম

Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
Srijla-Nandini: 'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
'সত্যিটা বল.. চিঠিতে I Love You লেখা'... সৃজলা ফেরার পরে একান্তে এসে কী বললেন নন্দিনী? প্রকাশ্যে সবটা..
Swara Bhaskar: ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
ওজন বৃদ্ধি নিয়ে লাগাতার কটাক্ষের শিকার, 'মোটা' লেখা পোশাক পরে এসে নীরব প্রতিবাদ স্বরার
Big Boss Bangla: 'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?
'দুর্নিবার, তনুশ্রী, ঝিলাম সবাই...', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথমবার মুখ খুললেন সায়ক! কী জানালেন?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget