এক্সপ্লোর

জঙ্গলমহল, মাওবাদী আর একটা প্রেমের গল্প, মুক্তি পেল 'ইস্কাবন'-এর ট্রেলার

একটা ত্রিকোণ প্রেমের গল্প, আর গুলি, বোমা, রক্ত। মুক্তি পেল মন্দীপ সাহা পরিচালিত নতুন ছবি 'ইস্কাবন'-এর ট্রেলার।

কলকাতা: একটা ত্রিকোণ প্রেমের গল্প, আর গুলি, বোমা, রক্ত। মুক্তি পেল মন্দীপ সাহা পরিচালিত নতুন ছবি 'ইস্কাবন' (Ishkaban)-এর ট্রেলার। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সৌরভ দাস (Sourav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও সঞ্জু (Sanju)। এই প্রথম কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন সঞ্জু। তাঁকে দেখা যাবে কর্নেল শিব-এর ভূমিকায়। অন্যদিকে অনামিকার চরিত্রের নাম গোলাপি ও সৌরভের চরিত্রের নাম সত্য। 

এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে। তবে এই ছবির প্রেক্ষাপট কেবল রাজনীতি ও লড়াই নয়, ছবির সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিহিংসা ও প্রেমের গল্প। এক মাওবাদী গ্রাম, তাঁদের জীবনযাত্রা ও রাজনীতির প্রেক্ষাপটে গোলাপি ও কর্নেল শিবের প্রেমই এই ছবির মূল উপজীব্য।'

সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখেও অবশ্য আঁচ করে দেওয়া যায় গল্পের কিছুটা অংশ। সত্য ও গোলাপি একটি গ্রামের বাসিন্দা। গোলাপির ওপর সত্যর যে দুর্বলতা রয়েছে ট্রেলারে সেই ইঙ্গিত স্পষ্ট। মাওবাদী কার্যকলাপ রুখতে উপরমহল থেকে সেই গ্রামে পাঠানো হয় কর্নেল শিবকে। কিন্তু সেখানে এসে গোলাপির প্রেমে পড়ে শিব। গোলাপিও দুর্বল হয়ে পড়ে শিবের ওপর। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিহিংসায় পাগল হয়ে শিবকে অপহরণ করে সত্য। তারপর? গুলি, বোমা বন্দুক, কান্না... গল্প লুকিয়ে ইস্কাবন এর ভাঁজে ভাঁজে।

'তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখানুভূতি আর নেই', রাজকুমারকে আবেগ-পত্র পত্রলেখার 

এসএমডি এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গল্প লিখেছেন রাধামাধব মণ্ডল। ছবিতে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তিনি ছাড়াও এই ছবিতে গান গাইতে শোনা যাবে রুপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্তের মত শিল্পীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget