এক্সপ্লোর

Rajkummar Rao-Patralekhaa Wedding: 'তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখানুভূতি আর নেই', রাজকুমারকে আবেগ-পত্র পত্রলেখার

চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলাতে তাঁদের ১১ বছরের প্রেম পরিণতি পেল বিবাহবন্ধনে। সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও (Rajkumar Rao) ও পত্রলেখা(Patralekhaa)।

মুম্বই: মনের কথা বলার জন্য তিনি বেছে নিলেন মাতৃভাষা। বাংলা হরফে বিয়ের ভেল বা ওড়নায় জরির সুতো দিয়ে যত্ন করে লিখিয়ে নিলেন, 'আমার পরাণ ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম'। চণ্ডীগড়ের বিলাসবহুল ভিলাতে তাঁদের ১১ বছরের প্রেম পরিণতি পেল বিবাহবন্ধনে। সাত পাকে বাঁধা পড়লেন রাজকুমার রাও (Rajkumar Rao) ও পত্রলেখা(Patralekhaa)।

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের দুটি ছবি শেয়ার করে পত্রলেখা লেখেন, 'আমার সবকিছুকে আমি আজ বিবাহ করলাম। আমার প্রেমিক, আমার পার্টনার ইন ক্রাইম, আমার পরিবার, আমার প্রাণের দোসর। গত ১১ বছরে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার কাছে তোমার স্ত্রী হওয়ার চেয়ে বড় সুখ এই পৃথিবীকে আর নেই।' 

একই সময়ে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে বিবাহ বাসরের অন্য দুটি ছবি ভাগ করে নেন রাজকুমার রাও। আবেগের ছোঁয়া তাঁর লেখাতেও। রাজকুমার লিখছেন, '১১ বছরের ভালোবাসা, রোম্যান্স, বন্ধুত্ব, মজা পেরিয়ে আমার জীবনের সবকিছুকে আমি আজ বিয়ে করলাম। আমার প্রাণের দোসর, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার পরিবার। আজ আমার কাছে তোমার স্বামী ডাকের থেকে বড় সুখ আর নেই। পত্রলেখা.. আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।'

পত্রলেখার বিয়ের লেহঙ্গার বিশেষত্ব ইতিমধ্যেই নজর কেড়েছ নেটদুনিয়ার। তাঁর ওড়নার পাড়ে দেখা গিয়েছে বাংলা হরফ। পত্রলেখার লেহঙ্গা ডিজাইন করেছেন তিনি, তাঁর শিকড়ও এই বাংলাতেই। তিনি সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)। বাংলার এই ফ্যাশান ডিজাইনারের পোশাকই এখন বলিউডের প্রথম সারির নায়িকাদের পছন্দ। দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, নিজের জীবনের সবচেয়ে বিশেষ দিনের জন্য সব্যসাচীর পোশাকই বেছেছিলেন তাঁরা। দীপিকার ওড়নাতেও দেখা গিয়েছিল এমন লেখা, তবে তা দেবনগরী হরফে। পত্রলেখা বাঙালি, তাই নিজের মনের কথা লিখলেন নিজের ভাষায়। 

বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন নবদম্পতি রাজকুমার-পত্রলেখা

৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলায় চার হাত এক হল নবদম্পতির। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করতেই শুভেচ্ছার বন্যায় ভাসলেন নবদম্পতি। শুভেচ্ছা জানালেন বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত অনুরাগীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget