এক্সপ্লোর

Diwali: দীপাবলিতে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে?

Upcoming Bollywood Films: বলিউডেও দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বেশ কিছু ছবি। দেখে নেওয়া যাক, চলতি বছর দীপাবলিতে কোন কোন ছবি মুক্তি পাবে।

মুম্বই: চলতি বছর ২৪ অক্টোবর পড়েছে দীপাবলি (Diwali)। আলোর উৎসবে সেজে উঠবে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে তারকারা সকলেই হইহই এই উৎসব উদযাপন করবেন (Diwali 2022)। তারই অপেক্ষায় রয়েছেন দেশবাসী। এই বিশেষ দিনে মানুষকে আনন্দ দিতে মুক্তি পায় একাধিক ছবি। বলিউডেও দীপাবলিতে মুক্তি পেতে চলেছে বেশ কিছু ছবি। দেখে নেওয়া যাক, চলতি বছর দীপাবলিতে কোন কোন ছবি মুক্তি পাবে।

চলতি বছর দীপাবলিতে যে যে ছবি মুক্তি পাবে-

১. হর হর মহাদেব- প্রথম মরাঠী বহুভাষিক ছবি 'হর হর মহাদেব' (Har Har Mahadev) মুক্তি পেতে চলেছে চলতি বছর দীপাবলিতে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর। জানা গিয়েছে, এই ছবি হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। পরিচালক অভিজিৎ দেশপাণ্ডের এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সুবোধ ভাবে, শরদ কেলকার, সায়লি সঞ্জীব এবং অম্রুতা খানভিলকরকে।

২. রাম সেতু- বলিউড তারকা অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'রাম সেতু' (Ram Setu) মুক্তি পেতে চলেছে চলতি বছর দীপাবলিতে। পরিচালক অভিষেক শর্মার এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, নুসরত ভারুচাকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সত্য দেব এবং নাসেরকে। জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন - Top Entertainment News Today: আজকের সেরা বিনোদনের খবরগুলি একঝলকে

৩. থ্যাঙ্ক গড- বলিউড সুপারস্টার অজয় দেবগনের ছবি 'থ্যাঙ্ক গড' (Thank God) মুক্তি পাবে চলতি বছর দীপাবলিতে। জানা গিয়েছে আগামী ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি। 'থ্যাঙ্ক গড' ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সিদ্ধার্থ মলহোত্র এবং রকুলপ্রীত সিংহকে। এই ছবিতে চিত্রগুপ্তর ভূমিকায় দেখা যাবে অজয়কে। ফ্যান্টাসি কমেডি ছবি 'থ্যাঙ্ক গড'কে ঘিরে দারুণ উচ্ছ্বসিত দর্শকেরা।

প্রসঙ্গত, গত বছর দীপাবলির আগেই সারা দেশে খুলে গিয়েছিল সিনেমা হল। আর তারপর প্রথম ছবি হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক রোহিত শেট্টির 'সূর্যবংশী'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অঝয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। এবং দুটি ক্যামিও চরিত্রে দেখা যায় অজয় দেবগন এবং রণবীর সিংহকে। বলাই বাহুল্য করোনা পরিস্থিতির মধ্যেও সাহস করে প্রেক্ষাগৃহে ছবি মুক্তির সিদ্ধান্ত নেয় 'সূর্যবংশী' নির্মাতারা। আর ছবিটি সিনেমা হলে দর্শক টানতে সফল হয়। বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। যদিও চলতি বছর বলিউড ছবির ব্যবসা খুব একটা ভালো যায়নি। বেশ কিছু ছবি মুখ থুবড়ে পড়ে। এখন দেখার দীপাবলির উৎসবে মুক্তি পাওয়া ছবিগুলি কতটা উল্লেখযোগ্য ব্যবসা করতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget