এক্সপ্লোর

Bollywood Update: আমির খানের 'লাল সিংহ চাড্ডা'য় ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে!

Laal Singh Chaddha: ফরেস্ট গাম্পের মা যে 'বিএনবি' চালাতেন সেখানে এক অতিথি হিসেবে দেখা গিয়েছিল এলভিস প্রেসলিকে। সেই চরিত্রে 'লাল সিংহ চাড্ডা' ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় থাকা বলিউডের (Bollywood) অন্যতম ছবি আমির খানের (Aamir Khan) 'লাল সিংহ চাড্ডা' (Laal Singh Chaddha)। মুক্তির বাকি মাত্র দু দিন। ১১ অগাস্ট মুক্তির আগে মিলল বড় খবর। কাকে দেখা যাবে 'মিস্টার পারফেকশনিস্ট'-এর ছবিতে? অভিনেতা নিজেই খবর দিলেন।

আমিরের ছবিতে ক্যামিও অপর খানের 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান তাঁর আগামী ছবি 'লাল সিংহ চাড্ডা'য় দেখা যাবে বলিউডের কিং খানকে (King Khan)। কানাডিয়ান সাংবাদিক তাঁকে যখন শাহরুখ খানের (Shah Rukh Khan) ক্যামিও প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেন, আমির বলেন, 'শাহরুখ আমার বন্ধু। আমি ওঁকে বলি, আমার এমন কাউকে চাই যে আমেরিকায় এলভিস প্রেসলি যা দেখিয়েছিল তা করতে পারবে। ভারতের সবচেয়ে বড় আইকনিক তারকাকে আমার প্রয়োজন, তাই আমি তোমার কাছে এসেছি। ও খুব আনন্দের সঙ্গে হ্যাঁ বলে।'

প্রসঙ্গত, বহু প্রতীক্ষিত এই ছবি ১৯৯৪ সালের মার্কিন ছবি টম হ্যাঙ্কস অভিনীত 'ফরেস্ট গাম্প'-এর (Forrest Gump) অফিসিয়াল হিন্দি রিমেক। সেই ছবিতে ফরেস্ট গাম্পের মা যে 'বিএনবি' চালাতেন সেখানের এক অতিথি হিসেবে দেখা গিয়েছিল এলভিস প্রেসলিকে। আসল ছবিতে যে ক্যামিও চরিত্রে এলভিসকে দেখা গিয়েছিল সেই চরিত্রে 'লাল সিংহ চাড্ডা' ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে।

 

'লাল সিংহ চাড্ডা' ছবিতে আমির খানের পরিবর্তে কার অভিনয় করার কথা ছিল?

আগামী ১১ অগাস্ট মুক্তি পাবে 'লাল সিং চাড্ডা'। তার আগে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন আমির খান। সঙ্গী হচ্ছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। সম্প্রতি ছবির প্রচারে এসে নিজেই রহস্য ফাঁস করলেন। জানালেন, তাঁর পুত্র জুনেইদ খান (Junaid Khan) লস অ্যাঞ্জেলেস থেকে ফিরে 'লাল সিং চাড্ডা'র মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। সেই টেস্ট ভিডিও যখন আমিরের চোখে পড়ে, তিনি নিজেও অবাক হয়ে যান। অভিনেতা জানাচ্ছেন, ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য একেবারে আদর্শ ছিলেন জুনেইদ।

আরও পড়ুন: Sham Kaushal: 'অনেকবার নিজের জীবন শেষ করার কথাও ভেবেছি', ক্যানসারের সঙ্গে লড়াই প্রসঙ্গে শাম কৌশল

সম্প্রতি আমির খান বলেন, 'আমি যখন জুনেইদের টেস্ট ভিডিও দেখি, সত্যি কথা বলতে কি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার সুযোগ গেল। 'লাল' চরিত্রটির জন্য যেমন নিষ্পাপ মুখ দরকার ছিল, ওর সঙ্গে একেবারে সঠিকভাবে মিলছে। যে অভিব্যক্তিটা আমাদের দরকার ছিল 'লাল সিংহ' চরিত্রটির জন্য, তা আমার মুখে ততটা ছিল না। কিন্তু জুনেইদের সঙ্গে কী অদ্ভূতভাবে মিল পাচ্ছিলাম আমরা। জুনেইদের পারফরম্যান্স অসাধারণ ছিল। ও এই চরিত্রটার জন্য সঠিক অভিনেতা ছিল বলে আমি মনে করি।' অন্যদিকে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, স্ক্রিপ্ট রাইটার অতুল কুলকার্ণি এবং নির্মাতা আদিত্য চোপড়া চেয়েছিলেন 'লাল সিং চাড্ডা'র মুখ্য ভূমিকায় অভিনয় করুন আমির খান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget