এক্সপ্লোর

সন্ত্রাসবাদের জবাব দিতেই হবে, বলছেন জন আব্রাহাম

মুম্বই: পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তাঁর মতে, সন্ত্রাসবাদের জবাব দিতেই হবে। বৃহস্পতিবার নিজের ছবি ‘ফোর্স ২’-এর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে জন বলেন, ‘আমরা গর্বিত। অনেক আগেই এলওসি-তে পাল্টা আক্রমণ করা উচিত ছিল। এখন সন্ত্রাসবাদীদের জবাব দিতেই হবে।আমাদের দেশ অত্যন্ত সহিষ্ণু। ভারত কী করতে পারে সেটা দেখিয়ে দেওয়া উচিত।’ এই ছবির নায়িকা সোনাক্ষী সিনহা বলেন, ‘এই পদক্ষেপের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ। জন ঠিকই বলেছে। সন্ত্রাসবাদীদের পাল্টা আক্রমণ করার সময় এসেছে। সেটা হওয়ায় আমি খুশি। আমরা সবাই এই দেশের নাগরিক।’ পাক লেখিকা সাবা ইমতিয়াজের উপন্যাস ‘করাচি, ইউ আর কিলিং মি’ অবলম্বনে তৈরি হয়েছে সোনাক্ষীর পরবর্তী ছবি ‘নূর’। এই ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে। এদিন সেই ছবি নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে চাননি সোনাক্ষী। তিনি শুধু জানিয়েছেন, এই ছবিতে পাক সাংবাদিকের ভূমিকায় তিনি অভিনয় করেননি। উরি হামলার পরেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পাক অভিনেতা ও শিল্পীদের ভারত ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে। সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জন ও সোনাক্ষী।

সেরা শিরোনাম

Amitabh Bachchan: অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
অযোধ্যায় আসলে এই কারণেই জমি কিনেছিলেন অমিতাভ বচ্চন? প্রকাশ্যে এল তাঁর পরিকল্পনা
Sonu Sood: আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
আইফোনের নতুন মডেল কিনতে দোকানের বাইরে লম্বা লাইন, ছবি দেখে কী উপদেশ দিলেন সোনু সুদ?
Deepika Padukone: দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
Tollywood News: ভালবাসার মানুষের সঙ্গে সমুদ্রতট থেকে 'গল্প শুরু'-র ঘোষণা, টলি অভিনেত্রীর পোস্ট ঘিরে ধোঁয়াশা
ভালবাসার মানুষের সঙ্গে সমুদ্রতট থেকে 'গল্প শুরু'-র ঘোষণা, টলি অভিনেত্রীর পোস্ট ঘিরে ধোঁয়াশা

ভিডিও

Nandigram | মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সমর্থনের ঘোষণার পরই গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
Kalyan Banerjee |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ | ABP Ananda
ISF News |
Nandigram News | প্রার্থীপদ প্রত্যাহারের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সঞ্চিতা প্রধান দে-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget