এক্সপ্লোর

সলমন খানের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা কেমন ছিল রণবীর সিংহের?

কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র মাধ্যমে দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছেন রণবীর সিংহ। এদিন ভাইজানকে সামনে পেয়ে তিনি জানালেন কেমন ছিল সেই অভিজ্ঞতা যেদিন তাঁর সঙ্গে প্রথমবার সলমন খানের দেখা হয়।

মুম্বই: সলমন খান (Salman Khan)। রণবীর সিংহ (Ranveer Singh)। দুজনেই বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। যদিও সলমন খান দীর্ঘ অনেকগুলো বছর ধরে টলিউড সুপারস্টারের শিরোনাম ধরে রেখেছেন। অন্যদিকে, রণবীর সিংহ সলমন খানের তুলনায় কম দিন ইন্ডাস্ট্রিতে থাকলেও ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন। আবার দুই অভিনেতাই ছোট পর্দাতেও সঞ্চালনার মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন। এক্ষেত্রেও সলমন খান অনেকটাই এগিয়ে থাকবেন রণবীর সিংহের তুলনায়। তিনি দীর্ঘদিন ধরে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র সঞ্চালনা করছেন। আর রণবীর সিংহ হালফিলে টেলিভিশনে তাঁর নতুন কুইজ শো 'দ্য বিগ পিকচার' নিয়ে এসেছেন। ফলে বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, দুজনেই খুবই জনপ্রিয় অভিনেতা। সম্প্রতি আগামী ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'-র প্রোমোশনের জন্য সলমন খান এবং আয়ুষ শর্মা রণবীর সিংহের কুইজ শো 'দ্য বিগ পিকচার'-এ এসেছিলেন। সেখানেই রণবীর সিংহ ফাঁস করলেন, তাঁর সঙ্গে বলিউড ভাইজানের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা।

কুইজ শো 'দ্য বিগ পিকচার'-র মাধ্যমে দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছেন রণবীর সিংহ। এদিন ভাইজানকে সামনে পেয়ে তিনি জানালেন কেমন ছিল সেই অভিজ্ঞতা যেদিন তাঁর সঙ্গে প্রথমবার সলমন খানের দেখা হয়। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' অভিনেতা রণবীর সিংহ জানান, তাঁর স্কুল জীবনে একবার সলমন খানকে সামনে থেকে দেখেছিলেন তিনি। তিনি যে স্কুলে পড়াশোনা করতেন, সেই স্কুলেই পড়তেন ভাইজানের বোন অর্পিতা। স্কুলের কর্তৃপক্ষের অনুরোধে একবার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সলমন খান। তাঁর পরণে ছিল হাফ হাতা সাদা টি শার্ট এবং জিনস প্যান্ট।

আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান, আয়ুষ শর্মা অভিনীত 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ'। তার আগে আগামীকাল মুক্তি পেতে চলেছে ভাইজানের ছবির নতুন গান 'কোই তো আয়েগা'। যেখানে সলমন খানকে ফের অনেকদিন পর অ্যাকশন অবতারে দেখা যেতে চলেছে। পাশাপাশি 'টাইগার থ্রি'-র মতো বেশ কিছু ছবি রয়েছে ভাইজানের হাতে।

আরও পড়ুন - অ্যাকশন রূপে হাজির সলমন খান, 'অন্তিম' ছবির নতুন গানের টিজার দেখেছেন?

অন্যদিকে, রণবীর সিংহের হাতেও এই মুহূর্তে একাধিক ছবির কাজ। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'এইট্টি থ্রি', 'জোয়েসভাই জোরদার', 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির মতো বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget