এক্সপ্লোর

Jackie Chan: জ্যাকি চ্যানের মৃত্যুর খবর ঘিরে শোরগোল, সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ অনুরাগীদের, শেষে সামনে এল সত্য

Jackie Chan Death Hoax: ৭১ বছর বয়সি জ্যাকি পরিচিতি গোটা পৃথিবীতে।

নয়াদিল্লি: বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে গুজবের শেষ নেই। আর সেই আবহেই গুজবের শিকার হলেন, আর এক জনপ্রিয় অভিনেতা। অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর ভুয়ো খবর ঘিরে এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও অভিনেতা দিব্যি আছেন বলে খবর। (Jackie Chan Death Hoax)

৭১ বছর বয়সি জ্যাকি পরিচিতি গোটা পৃথিবীতে। হলিউডেও দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। পেশাগত কারণে যেমন খবরে থাকেন জ্য়াকি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তাঁর মৃত্যুর ভুয়ো খবরও এই প্রথম ছড়াল না। (Jackie Chan)

নতুন করে জ্য়াকির মৃত্যুর যে ভুয়ো খবর ছড়িয়েছে, সোশ্যাল মিডিয়া থেকেই তার সূচনা। জ্যাকির একটি ছবি পোস্ট ফেসবুকে পোস্ট করেন কেউ বা কারা, যাতে অভিনেতা হাসপাতালে শুয়ে রয়েছেন বলে দেখানো হয়। লেখা হয়, ‘১৯৫৮-২০২৫। আত্মা শান্তি পাক। বিশ্ব সিনেমার অন্যতম জনপ্রিয় আর নেই। আমাদের প্রজন্মের সুযোগ্য অভিনেতা, মহান কুংফু প্লেয়ার, যাঁর মুখে হাসি লেগেই থাকত, সেই জ্যাকি চ্যান আর নেই।  গতকালই বিমান থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করেছিলেন। চওড়া হাসি ছিল মুখে’।

শুধু তাই নয়, জ্য়াকি পরিবারের এক বন্ধুকেও উদ্ধৃত করা হয় ওই পোস্টে। লেখা হয়, ‘মুহূর্তে সব শেষ হয়ে গেল। ফোন এল যে, জ্যাকি নেই। চিকিৎসক জানান, আর কোনও স্টান্ট সহ্য় করতে পারবে না ওঁর হৃদযন্ত্র’। গত ৩ নভেম্বর জ্যাকি মারা গিয়েছেন বলে দাবি করা হয় ওই পোস্টে।

জ্যাকির মৃত্যু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলে প্রথমে বুঝতেই পারেননি তাঁর অনুরাগীরা। অভিনেতার আত্মার শান্তি কামনা করে লেখাও পোস্ট করেন অনেকে। কিন্তু শেষ জানা যায়, জ্যাকির মৃত্যুর খবর ভুয়ো। দিব্যি আছেন অভিনেতা।

 যদিও এই প্রথম জ্যাকির মৃত্যুর ভুয়ো খবর ছড়াল না। আগেও একাধিক বার তাঁকে নিয়ে এমন গুজব শোনা গিয়েছে। কেন বার বার তাঁর মৃত্যুর খবর ছড়ায়, সেই নিয়ে একবার প্রশ্নও করা হয় জ্যাকিকে। তাঁর জবাব ছিল, “বিমান থেকে নেমে দু’-দু’টি সংবাদমাধ্যমের খবর দেখে আমি নিজেও চমকে গিয়েছিলাম। প্রথমেই বলব, চিন্তা করবেন না। আমি বেঁচে রয়েছি। আর হ্যাঁ, আমার নামে কোনও অনেক ভুয়ো খবর ছড়ানো হয়। বিশ্বাস করবেন না।”

৭০ পার করেও দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছেন জ্যাকি। ‘New Police Story 2’, ‘Project P’, ‘Five Ahainst a Bullet’-এর মতো তাঁর একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। পাশাপাশি, হলিউডে ‘Rush Hour 4’ ছবি নিয়েও ব্যস্ত বলে জানা গিয়েছে।

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget