এক্সপ্লোর

Jacqueline Fernandez: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের

এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় আগামী আরও ৪দিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বেড়েছে জ্যাকলিনের।

মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় (Rs 200 Crore Extortion Case) ফের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট এদিন বলিউড অভিনেত্রীর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়েছে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) ২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় আগামী আরও ৪দিন অন্তর্বর্তী জামিনের মেয়াদ বেড়েছে জ্যাকলিনের।

১৫ নভেম্বর পর্যন্ত বাড়ল জ্যাকলিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ-

এদিন সংবাদসংস্থা এএনআই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছে যে, '২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলা (Rs 200 Crore Extortion Case) । ১৫ নভেম্বর পর্যন্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট।'

আরও পড়ুন - Hera Pheri 3: ফের অক্ষয় কুমারের জুতোয় পা গলাচ্ছেন কার্তিক আরিয়ান?

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির পাটিয়ালা আদালতে জামিনের আবেদনের শুনানিতে সশরীরে হাজির ছিলেন জ্যাকলিন। সেখানে সরাসরি তাঁর জামিনের বিরোধিতা করে ইডি। তদন্তকারীদের আইনজীবী জানান, টাকার অভাব নেই জ্যাকলিনের। সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন তিনি। তাই কোনও মতেই তাঁকে জামিন দেওয়া উচিত নয়। এর পাল্টা তদন্তকারীদের কাছে আদালত জানতে চায়, এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না কেন? আদালত বলে, "লুক আউট সার্কুলার জারি করার পরও কেন এখনও পর্যন্ত জ্যাকলিনকে গ্রেফতার করা হল না? অন্য অভিযুক্তরা জেলে রয়েছেন। এমন পক্ষপাতিত্ব কেন?"  জ্যাকলিন ফার্নান্ডেজের জামিনের বিরোধিতা করে এ দিন আদালতে ইডি জানায়, তদন্তে একেবারেই সহযোগিতা করেননি জ্যাকলিন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। জামিন পেলে পালিয়ে যেতে পারেন। ইডির বক্তব্য, "জীবনে একসঙ্গে ৫০ লক্ষ টাকা দেখিনি আমরা। কিন্তু ফূর্তি করেই ৭ কোটি ১৪ লক্ষ টাকা উড়িয়েছেন জ্যাকলিন। যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে ওঁর। পালানোর কম চেষ্টা করেননি।"

এর আগে, জ্যাকলিনের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে ইডি, যাতে দেশের কোনও বিমানবন্দর থেকেই বাইরে যেতে না পারেন তিনি। জালিয়াতি এবং প্রতারণায় অভিযুক্ত জেলবন্দি সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আর্থিক তছরুপ এবং তোলাবাজি মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশের কাছ থেকে জ্যাকলিন বহুমূল্য উপহার পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget