এক্সপ্লোর
দাদা অর্জুন কপূরের সিনেমার গানের তালে বোনদের সঙ্গে নাচ জাহ্নবি কপূরের, ভিডিও ভাইরাল

মুম্বই: বলিউডের প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবি কপূরের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। ওই ভিডিওতে নিজের বোন খুশি সহ তুতো বোনদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। বলিউডের একটি সিনেমার গানের তালে নাচলেন তাঁরা। আর ওই গান জাহ্নবির দাদা অর্জুন কপূরের প্রথম সিনেমা 'ইশকজাদে'-র। অর্জুনের সিনেমার গান 'হাল্লা বল্লা'-তে জাহ্নবিকে নাচতে দেখা গিয়েছে। ভিডিও দেখে বোঝা যাচ্ছে, এটি একটি বিয়ে বাড়ির পার্টি। যদিও কার বিয়ে, তা ভিডিও দেখে জানা সম্ভব হয়নি। যদিও ভিডিওতে জাহ্নবির নাচ দেখার মতো। [embed]https://www.instagram.com/p/BkHgMsXHDBe/?utm_source=ig_embed[/embed]





















