এক্সপ্লোর

Kanchan-Sreemoyee Jamai Sasthi: সকাল থেকে একা অপেক্ষায় শ্রীময়ী, প্রথম জামাইষষ্ঠীতে দেখা নেই কাঞ্চনের?

Jamai Sasthi 2024: 'এই দিনটা মায়ের ষষ্ঠী থাকে। সকাল থেকেই মা উপোস করে পুজো করেছেন। তবে সকালে জামাইকে ফল -মিষ্টি দিয়ে নিয়ম পালন করতে পারলেন না প্রথম জামাইষষ্ঠীতেই। তাই একটু অভিমান।' বলছেন শ্রীময়ী

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: সকাল সকালই বাপের বাড়ি চলে যাবেন... ইচ্ছা ছিল এটাই। কিন্তু মায়ের বারণ... জামাইষষ্ঠীর দিন একা বাপের বাড়ি নাকি আসা যাবে না। আসতে হবে জোড়ায় জোড়ায়। তাই সারাটা দিন, বাড়িতে বসে অপেক্ষাতেই প্রথম জামাইষষ্ঠী কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj)। মনখারাপ রয়েছে, অভিমান রয়েছে... তবে তিনি অবুঝ নন। রোজই তো সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে রাত ১২টায় বাড়ি ফিরছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আজকের দিনটাও ব্যতিক্রম হল না। 

আপাতত সৃজিতের নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিংয়ে ব্যস্ত কাঞ্চন মল্লিক। বাড়িতে একাই অপেক্ষায় শ্রীময়ী। জামাইষষ্ঠীর দিন ফোন করতেই শ্রীময়ী বললেন, 'এত গরমেও মা যাবতীয় আয়োজন করেছিলেন, কিন্তু কাঞ্চনের শ্যুটিং। আমি আগেই বাপের বাড়ি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মা বারণ করলেন। বললেন জামাইষষ্ঠীতে জোড়ায় জোড়ায় আসতে হয়। কাঞ্চন নতুন ছবির কাজে হাত দিয়েছে, ফলে কিছু বলতেও পারছি না। ওও ভীষণ সিরিয়াস কাজ নিয়ে। আমায় আগেই বলে দিয়েছিল, জামাইষষ্ঠী বলে ছুটি চাইতে পারবে না। আমিও তো একই পেশায় আছি.. এই সমস্যাগুলো বুঝি। তাই কাঞ্চনের ওপর রাগ হয়নি। আর ও (কাঞ্চন) তো এমনই কাজ-পাগল। এই ব্যস্ততায় এখনও পর্যন্ত মধুচন্দ্রিমাতেও যেতে পারলাম না।'

শ্রীময়ীর বাড়িতে আজকের বিশেষ দিনটায় কী কী আয়োজন হয়েছে? অভিনেত্রী বলছেন, 'এই দিনটা মায়ের ষষ্ঠী থাকে। সকাল থেকেই মা উপোস করে পুজো করেছেন। তবে সকালে জামাইকে ফল -মিষ্টি দিয়ে নিয়ম পালন করতে পারলেন না প্রথম জামাইষষ্ঠীতেই। তাই একটু অভিমান। আমার বোনের সঙ্গেও পরিকল্পনা ছিল একসঙ্গে জামাইষষ্ঠী করার। সেটাও হচ্ছে না। রাতে কাঞ্চনের শ্যুটিং শেষ হলে গাড়ি নিয়ে ওর কাছে যাব। তারপরে বাপের বাড়ি। দেরি হলেও মায়ের আবদার, খেতেই হবে।'

প্রথম জামাইষষ্ঠীর মেনুতে কী কী থাকছে? শ্রীময়ী বলছেন, 'আগে পরিকল্পনা ছিল ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি হবে। কিন্তু কাঞ্চনের অনুরোধে সেই দুটোই বাদ গিয়েছে। পরেরদিন আবার শ্যুটিং ফলে গরমে খেয়ে সুস্থ থাকতে হবে তো। আমার মায়ের হাতের পাঁঠার মাংসের ঝোল কাঞ্চনের ভীষণ প্রিয়। সেটা অবশ্যই থাকছে। এছাড়াও থাকছে বিভিন্ন বাঙালি পদ, মাছ, মিষ্টি, ফল। কাঞ্চন এমনিতেই খাদ্যরসিক। মেনুতে কাটছাঁট করা হয়েছে স্বাস্থ্যের কথা ভেবেই।'

আরও পড়ুন: Shatrughan Sinha on Sonakshi Wedding Rumours: 'আজকাল ছেলেমেয়েরা অনুমতি চায় না', মেয়ের বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শত্রুঘ্ন, 'আর গায়ে লাগে না', মন্তব্য সোনাক্ষীর!

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget