এক্সপ্লোর

Shatrughan Sinha on Sonakshi Wedding Rumours: 'আজকাল ছেলেমেয়েরা অনুমতি চায় না', মেয়ের বিয়ের গুঞ্জনে মুখ খুললেন শত্রুঘ্ন, 'আর গায়ে লাগে না', মন্তব্য সোনাক্ষীর!

Sonakshi Sinha Wedding Rumours: ২৩ জুন নাকি বিয়ে করছেন সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল? এই বিষয়ে কী বললেন অভিনেত্রীর বাবা তারকা ও সাংসদ শত্রুঘ্ন সিন্হা। নীরবতা ভাঙলেন অভিনেত্রীও?

নয়াদিল্লি: বলিউডে জোর গুঞ্জন। এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পর্দার ফরিদান ওরফে সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha)। অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন অভিনেতা রাজনীতিক শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। সোমবার খবর ছড়ায় যে সোনাক্ষী তৈরি বিয়ের পিঁড়িতে বসতে। জাহির ইকবালের (Zaheer Iqbal) সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন বহুদিনই, তাঁর সঙ্গেই নাকি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন নায়িকা, শোনা যায় এমনই। এই খবর প্রসঙ্গে এবার মুখ খুললেন শত্রুঘ্ন সিন্হা। কী বললেন তিনি? (Sonakshi Sinha Wedding Rumours)

মেয়ের বিয়ে প্রসঙ্গে কী বললেন শত্রুঘ্ন?

একমাত্র মেয়ে, তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। এবার সোনাক্ষী সিন্হার বিয়ের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন তারকা বাবা ও আসানসোল লোকসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। 

২৩ জুন বিয়ে করছেন নাকি সোনাক্ষী ও জাহির? এই বিষয়ে শত্রুঘ্ন সিন্হা জানিয়েছেন যে সোনাক্ষী তাঁকে এই বিষয়ে কিছুই জানাননি। তিনি আরও জানান যে আধুনিক যুগে ছেলেমেয়েরা বিয়ের অনুমতি চায় না। তার বদলে, তারা কেবল নিজেদের সিদ্ধান্ত বাবা-মাকে জানায়। 

'টাইমস নাও'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আপাতত দিল্লিতে রয়েছি। ভোটের ফলাফল প্রকাশের পর, আমি এখানে চলে এসেছি। মেয়ের পরিকল্পনা সম্পর্কে কারও সঙ্গে কোনও কথা হয়নি। ফলে আপনার প্রশ্ন, ও (সোনাক্ষী) কি বিয়ে করছেন? আমার উত্তর হচ্ছে যে আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। আমিও অতটাই জানি যতটা আমি মিডিয়ায় পড়ি। যখন ও এই ব্যাপারে আমাদের জানাবে, আমি ও আমার স্ত্রী হবু দম্পতিকে আশীর্বাদ করব। আমি সবসময় ওঁর জন্য সমস্ত আনন্দ প্রার্থনা করি।'

তিনি এও জানান যে তিনি নিশ্চিত সোনাক্ষী নিজের জন্য সঠিক সিদ্ধান্তই নেবেন। শত্রুঘ্ন সিন্হা এদিন বলেন, 'আমরা আমাদের মেয়ের সিদ্ধান্তকে সম্পূর্ণ বিশ্বাস করি। ও কখনওই সংবিধান বহির্ভূত বা অবৈধ সিদ্ধান্ত নেবে না। তা সত্ত্বেও আমি এটা বলতেই পছন্দ করব যে যখনই আমার মেয়ের বিয়ে হোক না কেন, আমি বারাতের ঠিক সামনেই প্রাণ খুলে নাচব।'

তবে ইতিমধ্যেই মেয়ের বিয়ের প্রশ্ন নিয়ে যে অজস্র ফোন পেয়েছেন তাও জানিয়েছেন। যদি সূত্রের খবর মানতে হয় তাহলে সোনাক্ষী ও জাহির বেশ কিছুদিন ধরেই বিয়ের প্ল্যানিং করছেন। কিন্তু লোকসভা নির্বাচনের কারণেই নাকি বিয়ের তারিখ পিছিয়ে দিতে হয় তাঁদের। 

আরও পড়ুন: Kota Factory Season 3 Trailer: প্রবেশিকায় উত্তীর্ণ হতে এবারও ভরসা জিতেন্দ্র কুমারের জিতু ভাইয়া? প্রকাশ্যে 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' ট্রেলার

সম্প্রতি আইডিভা-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী বলেন, 'আমাকে সবসময়েই এই প্রশ্ন করা হয়, এবং এখন এমন হয়েছে যে এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যায় প্রশ্নটা। প্রথমত, এটা অন্য কারও চিন্তার বিষয়ই নয়। দ্বিতীয়ত, এটা আমার সিদ্ধান্ত, ফলে আমি জানি না লোকজন কেন আমার বিয়ে নিয়ে এত চিন্তিত। আমার মা-বাবার থেকেও বাইরের লোক বেশি এই প্রশ্ন করেন, আমার হাসিই পায়। এখন, আমি অভ্যস্ত। আর কিছু যায় আসে না। লোকজন কৌতূহলী... সেই বিষয়ে কী আর করা যাবে?'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget