এক্সপ্লোর

মানহানির মামলা জাভেদ আখতারের, কঙ্গনা বললেন, এক থি শেরনি, অউর............

গত জুলাইয়ে একটি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কঙ্গনা। হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের বিবাদের খবর সর্বজনবিদিত। সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ আখতার। তিনি নাকি কঙ্গনাকে বলেছিলেন হৃত্বিকের কাছে ক্ষমা চেয়ে নিতে, না হলে কঙ্গনার কাছে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা থাকবে না।

মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না কঙ্গনা রানাউতের। আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বলিউড অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন গীতিকার. চিত্রনাট্যকার জাভেদ আখতার। একটি ন্যাশনাল নিউজ চ্যানেলের মঞ্চে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের জন্য কঙ্গনার বিরুদ্ধে আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে। গত জুলাইয়ে একটি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কঙ্গনা। হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের বিবাদের খবর সর্বজনবিদিত। সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ আখতার। তিনি নাকি কঙ্গনাকে বলেছিলেন হৃত্বিকের কাছে ক্ষমা চেয়ে নিতে, না হলে কঙ্গনার কাছে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা থাকবে না। জাভেদ আখতার এবার পাল্টা বলেছেন যে ওই চ্যানেলে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও কয়েক লক্ষ মানুষ ওই ভিডিয়ো দেখেছেন এবং অনান্য সংবাদ মাধ্যমও ওই ভিডিয়োর বক্তব্য নিয়ে খবর করেছে যা তাঁর পক্ষে অপমানজনক, আবার ভারতীয় দণ্ডবিধি অনুসারেও মানহানিকর। সেজন্যই তিনি মামলা করেছেন। এদিকে, গতকালই কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলিকে দ্বিতীয়বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে পুলিশ অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে মামলা রুজু করেছে আদালতের নির্দেশে। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে কঙ্গনা হিমাচল প্রদেশে রয়েছেন। তাই বান্দ্রা থানায় তিনি পুলিশের সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ ফের তাঁকে নোটিস দিয়ে জানিয়েছে, ১০ নভেম্বর থানায় হাজির হতে হবে। তবে কঙ্গনাও থামার পাত্রী নন। তিনি ট্যুইট করেছেন, এক থি শেরনি, অউর এক ভেড়িও কা ঝুন্ড অর্থাত এক ছিল বাঘিনী আর তার মোকাবিলায় একপাল নেকড়ে!

সেরা শিরোনাম

Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা

ভিডিও

Tolabaji News |
Suvendu Adhikari :
Kalyan Banerjee : 'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP
Birbhum News : শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার
Kaustav Bagchi: তৃণমূলের দুষ্কৃতীরা BJP-র নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অশান্তি করছে: কৌস্তভ বাগচী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget