এক্সপ্লোর

Jeet: আজকের দিনের বদলে যায় সবকিছু.. এমন কী ঘটেছিল জিৎ-এর জীবনে?

Jeet on Tollywood: সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট শেয়ার করে জিৎ লিখেছেন, '১৪ জুন.. এই দিনটা আমার জীবনে ভীষণ বিশেষ। ২০০২ সালে, আজকের দিনে মুক্তি পেয়েছিল আমার অভিনীত প্রথম ছবি, 'সাথী'।

কলকাতা: আজকের দিনটা তাঁর কাছে বিশেষ। আর সেই কারণেই তিনি ছেলের ছবি প্রকাশ করার জন্য বেছে নিয়েছিলেন আজকের দিনটাকেই। কিন্তু কী কারণে? নাহ্, একটা নয়। কারণ অনেকগুলো। সোশ্যাল মিডিয়ায় সেই কারণগুলিই প্রকাশ্যে এনেছেন জিৎ। লম্বা তালিকায় কেবলই দেখা 'সাথী'-র কথা। 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট শেয়ার করে জিৎ লিখেছেন, '১৪ জুন.. এই দিনটা আমার জীবনে ভীষণ বিশেষ। ২০০২ সালে, আজকের দিনে মুক্তি পেয়েছিল আমার অভিনীত প্রথম ছবি, 'সাথী'। দর্শকদের ভালবাসা পেয়েছিলাম, প্রথম ছুঁয়ে দেখেছিলাম খ্যাতিকে। এরপরে, ২০০৯ সালে আজকের দিনেই আমি খুঁজে পাই আমার জীবনের আসল 'সাথী'-কে। আজকের দিনেই আমার আলাপ হয় মোহনার সঙ্গে। আমি এতদিন যে মানুষদের কাজ করেছি, পরিচালক, প্রযোজক, সহ অভিনেতা অভিনেত্রী, সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য সব সহকর্মীদের আমার ধন্যবাদ, ভালবাসা, প্রণাম। আমার সমস্ত অনুরাগীদের আমার ভালবাসা। শেষ একটাই অনুরোধ.. সদ্য মুক্তি পাওয়া ছবি 'বুমেরাং' দেখুন আপনাদের কাছে সিনেমাহলে।'

আজ, নিজের ছেলের ছবি ও নাম প্রকাশ্যে নিয়ে আসেন জিৎ। একরত্তির নাম রেখেছেন রোনভ। খালি গা, মাথায় তোয়ালের টুপি। পায়ের ওপর পা তুলে বসে রয়েছে খুদে। পরের ছবিতে রয়েছে গোটা পরিবারই। সাদা শার্ট ও নীল ডেনিমে রংমিলান্তি। জিতের কোলে ছোট্ট রোনভ, পাশে স্ত্রী মোহনা ও কন্যা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে জিৎ লিখেছেন,  'আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই আমাদের ছোট্ট খুশির উৎস রোনভের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে।' নজরে পড়ার মতো এই ছবির কমেন্টবক্স। জিৎতের শেয়ার করা ছবিতেই ছোট্ট রোনভকে প্রথম দেখল টলিপাড়া। অঙ্কুশ হাজরা থেকে শুরু করে সৌমিতৃষা কুণ্ডু, বিক্রম চট্টোপাধ্যায়.. সবাই মন্তব্য করেছেন ছবিতে। প্রত্যেকেই আলাদাভাবে উল্লেখ করেছেন খুদের চোখের কথা। যেন অবিকল জিৎ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jeet (@jeet30)

আরও পড়ুন: Jeet Son Photo: জিৎ-পুত্রের ছবি প্রকাশ্যে, খুদের চোখ দেখে অবাক অঙ্কুশ, সৌমিতৃষা, বিক্রমেরা!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget