এক্সপ্লোর

Mrunal Thakur: করোনায় আক্রান্ত 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

করোনা পরিস্থিতিতে দিল্লিতে সিনেমাহল বন্ধের ঘোষণা 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। সেই খবর আগেই জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এবার করোনায় আক্রান্ত হলেন 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।

মুম্বই: ফের বলিউডে করোনার হানা। অর্জুন কপূর (Arjun Kapoor), নোরা ফতেহি (Nora Fatehi), শিল্পা শিরোদকরের (Shilpa Shirodkar) পর এবার করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন তাঁর উপসর্গ সামান্যই রয়েছে এবং তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

করোনা পরিস্থিতিতে দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য় সিনেমাহল বন্ধের ঘোষণা 'জার্সি' (Jersey) ছবির মুক্তি স্থগিত হয়েছে। সেই খবর আগেই জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। এবার করোনায় আক্রান্ত হলেন 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী লেখেন, 'আজই আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছ। আমার মধ্যে সামান্যই কিছু উপসর্গ দেখা দিয়েছে। তবে আমি সুস্থই আছি। আর নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মতো সমস্ত নিয়ম মেনে চলছি।'

আরও পড়ুন - Mohit Raina: বিয়ে করলেন 'দেবো কা দেব মহাদেব' অভিনেতা মোহিত রায়না

করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানোর পর যাঁরা এর মধ্যে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের উদ্দেশে ম্রুণাল ঠাকুর লেখেন, 'যাঁরা এর মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ জানাবো শীঘ্রই করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার জন্য। প্রত্যেকে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন।'


Mrunal Thakur: করোনায় আক্রান্ত 'জার্সি' অভিনেত্রী ম্রুণাল ঠাকুর

২০২১ সালটা বেশ ভালোই গিয়েছে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। বেশ কয়েকটি হিট ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ফারহান আখতারের সঙ্গে 'তুফান', কার্তিক আরিয়ানের সঙ্গে 'ধামাকা' মুক্তি পেয়েছে। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছে তাঁর অভিনীত ছবি 'জার্সি'।

প্রসঙ্গত, সপ্তাহের শুরুর দিকেই করোনার ফের সংক্রমণের বৃদ্ধির কারণে স্থগিত হয় 'জার্সি' ছবিটির। ছবি মুক্তি স্থগিত হওয়ার কথা জানিয়ে শাহিদ কপূর (Shahid Kapoor) লেখেন, 'সাম্প্রতিককালের পরিবেশ পরিস্থিতি দেখে এবং যাবতীয় নতুন কোভিড বিধির কারণে 'জার্সি'র সিনেমাহলে মুক্তি স্থগিত রাখার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ২০২২-এ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেককে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।'

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা
Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget