এক্সপ্লোর
জন আব্রাহামের আগামী ছবি ‘৯৮-এর পোখরান পরমাণু পরীক্ষা নিয়ে

মুম্বই: ১৯৯৮-এর পোখরান পরমাণু পরীক্ষা এবার সিনেমার পর্দায়। ছবিটিতে অভিনয় করবেন জন আব্রাহাম, প্রযোজনাও করবেন তিনি। জনের সংস্থা জে এ এনটারটেনমেন্ট ভিকি ডোনার, মাদ্রাস কাফে-র মত ছবি করেছে। নতুন এই ছবিটির জন্য তারা হাত মিলিয়েছে ক্রিয়াজ এনটারটেনমেন্টের সঙ্গে। তেরে বিন লাদেন পরিচালক অভিষেক শর্মা পোখরান পরমাণু পরীক্ষা নিয়ে ৩ বছরের বেশি সময় ধরে রিসার্চ করছেন। নাম ঠিক না হওয়া এই ছবিটিরও পরিচালনা করবেন তিনি। এক বিবৃতিতে জন আব্রাহাম জানিয়েছেন, ছবি প্রযোজনা করার কোনও তাড়া তাঁর নেই। তিনি এমন ছবির গল্প খুঁজছেন যা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবে আবার একই সঙ্গে মুগ্ধ করবে। দেশের বর্তমান সামাজিক ও আর্থিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে হবে সেই ছবি। তাঁর কথায়, এ ধরনের ছবি খুঁজে পেতে সময় লাগে। নীরজার স্ক্রিপ্ট লিখিয়ে টিম নতুন এই ছবির চিত্রনাট্য লিখছে। ছবির শ্যুটিং শুরু হবে ২০ তারিখ থেকে, ছবিটি মুক্ত পাবে ৮ ডিসেম্বর।
Before You Go
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE






















