এক্সপ্লোর

Shah Rukh Khan: 'ক ক ক... কিরণ', শাহরুখের বিখ্যাত সংলাপের অনুপ্রেরণা কে ছিলেন? ফাঁস করলেন জুহি

'K K K Kiran': ১৯৯১ সালের হিট রোম্যান্টিক থ্রিলার 'ডর' ছবির এই সংলাপ এত জনপ্রিয় হয় যে এখনও সেই সংলাপ মানুষের মুখে মুখে ঘোরে। কিন্তু কার দ্বারা অনুপ্রাণিত হয়ে তুতলে সংলাপ বলেন শাহরুখ?

নয়াদিল্লি: একসঙ্গে অজস্র ছবিতে কাজ করেছেন তাঁরা একসঙ্গে। একে অপরের অত্যন্ত ভাল বন্ধু। সম্প্রতি তাঁদের এক বিখ্যাত ছবি বিখ্যাত সংলাপ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। কাদের কথা বলছি? জুহি চাওলা (Juhi Chawla) ও শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁদের জনপ্রিয় ছবি 'ডর'-এর (Darr) ততোধিক খ্যাত সংলাপ 'ক ক ক... কিরণ' (K K K Kiran)। শাহরুখের চরিত্রের এই সংলাপের উৎপত্তি কোথা থেকে হয় জানেন? খোলসা করলেন জুহি। 

শাহরুখের কালজয়ী সংলাপ 'ক ক ক... কিরণ', কার থেকে অনুপ্রাণিত?

সম্প্রতি গুজরাত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি ইভেন্টে এসে জুহি বলেন, 'আমার নজরে পড়েনি, কিন্তু শাহরুখ ঠিক নজর করেছিল। যশ জি (পরিচালক যশ চোপড়া) হালকা তুতলে কথা বলতেন, এবং শাহরুখ একবার ফাঁস করে যে ওই 'ক-ক-ক-কিরণ'টা ওঁর থেকেই নিয়েছিলেন। শাহরুখ বলেন, 'আমি এটা ফিল্মে ব্যবহার করব', এবং ওভাবেই এটা শুরু হয়। ঈশ্বরকে ধন্যবাদ তার জন্য।' ১৯৯১ সালের হিট রোম্যান্টিক থ্রিলার 'ডর' ছবির এই সংলাপ এত জনপ্রিয় হয় যে এখনও সেই সংলাপ মানুষের মুখে মুখে ঘোরে।

'ডর' ছবির পরিচালক ছিলেন যশ চোপড়া এবং এটি তৈরি হয় 'যশ রাজ ফিল্মস'-এর প্রযোজনায়। ছবিতে শাহরুখের চরিত্রটি ছিল এমনই যে কিরণ অর্থাৎ জুহি চাওলাকে প্রচণ্ড ভালবাসে, এবং তার কাছাকাছি থাকার জন্য যে কোনও হিংসাত্মক পথও বেছে নিতে পারে। তবে ছবিতে জুহির বিয়ে হয় তাঁর প্রেমিকের সঙ্গে, এই চরিত্রে ছিলেন সানি দেওল। খলনায়কের চরিত্রে দেখা যায় বলিউডের বাদশাহকে এই ছবিতে। 

আরও পড়ুন: 'Mirzapur 3': জিতেন্দ্র কুমার ওরফে 'সচিবজি'র দেখা মিলবে 'মির্জাপুর ৩'-এ? জল্পনায় সিলমোহর আলি ফজলের?

গত বছর নাগাদ নেটফ্লিক্সে মুক্তি পায় ডকুসিরিজ 'দ্য রোম্যান্টিকস', যা মূলত যশ চোপড়া, তাঁর কাজ ও তাঁকে ঘিরে ইন্ডাস্ট্রির স্মৃতিচারণ। সেখানে এই সংলাপ সম্পর্কে শাহরুখ বলেছিলেন, 'আমার এক ক্লাসের বন্ধু ছিল যে তোতলাতো। এবং এরপর আমরা কিছু পড়াশোনা করি, কিছু বিবিসি তথ্যচিত্র বা কিছু যেখানে বলা হয় যে কীভাবে মানুষের মস্তিষ্ক একটা নির্দিষ্ট শব্দ সম্পর্কে সচেতন হয়ে যায়, ব্যাপারটা তীক্ষ্ণ স্রোতের মতো। ফলে ওই শব্দটা বলতে পারবে না। আমি যশজিকে বলি যে আমি চরিত্রের এই ধরণটা ব্যবহার করতে চাই। এবং তখন আদি (আদিত্য চোপড়া) বলেন যে যেহেতু একটা শব্দ সম্পর্কে সচেতন হতে হয়, তাহলে যে মেয়েটিকে সে সবচেয়ে বেশি ভালবাসে তার নামটা সম্পর্কে সচেতন করা যাক। ফলে, আমি শুধুমাত্র কিরণ শব্দটার ক্ষেত্রেই তোতলাই। ওই একটা শব্দের ক্ষেত্রেই হত কারণ চরিত্রটা এতটাই সচেতন মেয়েটির নাম নিয়ে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget