এক্সপ্লোর

কঙ্গনার অভিযোগ, মুম্বই অফিসে তল্লাশি চালিয়েছে বিএমসি, বললেন, ‘স্বপ্ন ভেঙে যাবে মনে হচ্ছে’

কঙ্গনা রানাউতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দিনেই মুম্বইয়ের পালি হিলসে তাঁর অফিসে তল্লাশি চালাল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)। পুরসভার নিয়মবিধি মেনে কঙ্গনা অফিস তৈরি করেছেন কিনা তা দেখতেই এই অভিযান বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। তা মানতে নারাজ কুইন অভিনেত্রী।

মুম্বই: কঙ্গনা রানাউতকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার দিনেই মুম্বইয়ের পালি হিলসে তাঁর অফিসে তল্লাশি চালাল বৃহন্মুম্বই কর্পোরেশন (বিএমসি)।  পুরসভার নিয়মবিধি মেনে কঙ্গনা অফিস তৈরি করেছেন কিনা তা দেখতেই এই অভিযান বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। তা মানতে নারাজ কুইন অভিনেত্রী। টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি তুলে ধরেছেন কী ভাবে জোর করে মুম্বই পুরসভার আধিকারিকরা ঢুকে পড়ে মাপজোক করছেন। অভিনেত্রী লিখেছেন, ’’এটাই মনিকর্ণিকা ফিল্মসের মুম্বইয়ের অফিস। ১৫ বছর ধরে কঠোর পরিশ্রমের পর আমার উপার্জনের টাকা দিয়ে আমি তা বানিয়েছি। আমর একটাই স্বপ্ন ছিল, যখন আমি ছবি নির্মাতা হব, তখন আমার নিজের অফিস থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন গুঁড়িয়ে যাবে, আচমকাই বৃহন্মুম্বই কর্পোরেশনের কিছু লোক এসে আজ হাজির হয়।‘‘
কঙ্গনার অভিযোগ, মহারাষ্ট্র সরকারের বদলার মনোভাব থেকেই বিএমসি এই তল্লাশি চালিয়েছে। তিনি বলেছেন, ’’ওরা জোর করে আমার অফিসে ঢুকে পড়ে। সবকিছু মাপজোক করছিল, আমার প্রতিবেশীরা আপত্তি করলে তাঁদের হেনস্থা করা হয়।‘‘
এর পর আরও একটি ভিডিও দেখিয়েছেন, যা তাঁর টিম পোস্ট করেছে।  সেখানে তিনি লেখেন, ’’ওখানে যে আধিকারিকরা এসেছিলেন, তাঁরা অভব্য ভাষা ব্যবহার করছিলেন। আর বলছিলেন, যে  ম্যাডাম রয়েছেন, তাঁর কৃতকর্মের ফল সবাইকে ভুগতে হবে। কঙ্গনা বলেছেন, তাঁকে জানানো হয়েছে যে, আগামীকাল ওই অফিস ভেঙে দেওয়া হবে। পোস্টে তিনি দাবি করেছেন তাঁর অফিসে বেআইনি কিছু নেই। আপাতত হিমাচলপ্রদেশে নিজের বাড়িতে রয়েছেন কঙ্গনা রানাউত। ৯ সেপ্টেম্বর তাঁর মুম্বই ফেরার কথা। তাঁকে মুম্বই ফিরতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। পাল্টা হুশিয়ারি দেন কঙ্গনাও। কারও ক্ষমতা থাকলে তাঁরা যেন তাঁর ফেরা আটকে দেখান বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা।

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget