এক্সপ্লোর

Kangana on Brahmastra: '৬০০ কোটি পুড়ে ছাই', 'ব্রহ্মাস্ত্র' প্রসঙ্গে প্রতিক্রিয়া কঙ্গনার, নিশানায় কর্ণ-অয়ন

Kangana Ranaut: কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই।'

নয়াদিল্লি: বহু প্রতীক্ষার পর মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। ইতিমধ্যেই বেশ মিশ্র প্রতিক্রিয়া পেতে শুরু করেছে এই ছবি। সিনেমা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে দিলেন 'ক্যুইন' কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত এই ছবি দেখে তাঁর প্রতিক্রিয়া '৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই' করা হয়েছে।

'ব্রহ্মাস্ত্র' ছবি দেখে কঙ্গনার প্রতিক্রিয়া

এদিন কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিশানা করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহরকেও (Karan Johar)। অভিনেত্রী লেখেন, 'কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের কার্যকলাপের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।' এরপর তিনি অভিযোগ করেন যে কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে 'ব্রহ্মাস্ত্র' প্রচার করার জন্য কাকুতিমিনতি করেছেন।


Kangana on Brahmastra: '৬০০ কোটি পুড়ে ছাই', 'ব্রহ্মাস্ত্র' প্রসঙ্গে প্রতিক্রিয়া কঙ্গনার, নিশানায় কর্ণ-অয়ন


Kangana on Brahmastra: '৬০০ কোটি পুড়ে ছাই', 'ব্রহ্মাস্ত্র' প্রসঙ্গে প্রতিক্রিয়া কঙ্গনার, নিশানায় কর্ণ-অয়ন

প্রসঙ্গত, এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। এছাড়া হায়দরাবাদে ছবির প্রচারে হাজির ছিলেন পরিচালক এস এস রাজামৌলি ও জুনিয়র এনটিআর। 

আরও পড়ুন: Brahmastra Part 2: আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট টু', রণবীর-আলিয়া কি থাকছেন? দ্বিতীয়ভাগে রয়েছে বড় চমক

কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, 'যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই। ১২ বছর লাগিয়ে দিলেন তিনি এই ছবি তৈরি করতে, ১৪ ডিওপিতে সরিয়ে, ৪০০ দিন ধরে শ্যুট করে, ৮৫ সহ পরিচালক বদলে, ৬০০ কোটি পুড়িয়ে ছাই করেছেন। এছাড়া শেষ মুহূর্তে ছবির নাম জালালউদ্দিন রুমি থেকে বদলে ব্রহ্মাস্ত্র রেখে তিনি ধর্মীয় ভাবাবেগেও আঘাত হেনেছেন।'

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে কঙ্গনা রানাউতকে এরপর দেখা যাবে 'ইমার্জেন্সি' ছবিতে। ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা।

অন্যদিকে 'ব্রহ্মাস্ত্র' দেখার পর এক নেটিজেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখছেন, 'অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র' ভারতীয় ছবিতে ল্যান্ডমার্ক তৈরি করতে পারে। এতে থাকা ভিএফএক্সের মাধ্যমে আপনাকে অন্য একটা জগতে যাবে। চমকদার ক্লাইম্যাক্সের সঙ্গে অসাধারণ প্লট।' আবার কোনও নেটিজেন লিখেছেন, 'শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা। আলিয়ার সঙ্গে রণবীর শো স্টিলার।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget