এক্সপ্লোর

Kangana Ranaut: ধর্ষণের হুমকি পাচ্ছি, কিন্তু এভাবে আমায় দমিয়ে রাখতে পারবে না: কঙ্গনা

Kangana Ranaut News: কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কঙ্গনা।

কলকাতা: ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন কঙ্গনা। কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কঙ্গনা। আর এবার, তিনি নাকি ধর্ষণের হুমকি পাচ্ছেন, এই অভিযোগও করলেন তিনি।  সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'এবার তো আমার কাছে ধর্ষণের হুমকিও আসছে। বলা হচ্ছে কঙ্গনা নিশ্চয়ই জানে ধর্ষণ কী? এটা তো ধর্ষণের হুমকিই। কিন্তু এভাবে আমার প্রতিবাদকে থামানো যাবে না।'

সদ্য দেওয়া একটা সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'কিছু মানুষ তো রীতিমতো বন্দুক হাতে তৈরি রয়েছে আমার মাথা তাক করে। কিন্তু ওরা জানে না, বন্ধুকের ভয়ে ভীত হয়ে যাওয়ার পাত্রী আমি নই।' এরপরে কঙ্গনা বলেন, 'এবার তো আমার কাছে ধর্ষণের হুমকিও আসছে। বলা হচ্ছে কঙ্গনা নিশ্চয়ই জানে ধর্ষণ কী? এটা তো ধর্ষণের হুমকিই। কিন্তু এভাবে আমার প্রতিবাদকে থামানো যাবে না।'

কাজের ক্ষেত্রে, সামনেই কঙ্গনার একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কঙ্গনার নতুন ছবি 'ইমার্জেন্সি'। কঙ্গনার দাবি, এই ছবি মুক্তি নিয়েও তিনি সমস্যায় পড়েছেন। বিরোধী দল থেকে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

অন্যদিকে, সম্প্রতি কৃষক আন্দোলন সংক্রান্ত মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের একটি বক্তব্য থেকেই সমস্যার সূত্রপাত। কঙ্গনা রানাউত সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন কৃষক আন্দোলন কড়া হাতে দমন করা উচিত। নাহলে ভারতেও বাংলাদেশের মতোই পরিস্থিতি হতে পারে। মাণ্ডির সাংসদ বলেন, 'যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের প্রধান নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাত। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল,  তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যে ঘটনা বাংলাদেশে ঘটেছে।' কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, এই বিবৃতি কঙ্গনার একেবারেই ব্যক্তিগত এবং ওটা পার্টির মত নয়। পার্টির মতের সঙ্গে এই মতামত মেলে না।

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Music Company (@zeemusiccompany)

 

আরও পড়ুন: Shahid-Meera: রণবীর কপূরের এই চরিত্রটি শাহিদ পেলে খুশি হতেন স্ত্রী মীরা, সেটি কী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget