এক্সপ্লোর

মহিলাদের বাঁচার লড়াইয়ের গল্প শুনতে চান ‘রানী লক্ষ্মীবাঈ’ কঙ্গনা

মুম্বই: বলিউডের জীবন কখনই সহজ ছিল না কঙ্গনা রানাউতের কাছে। কিন্তু, কোনও প্রতিকূলতাই তাঁকে নিজের লক্ষ্য থেকে বিচ্যূত করতে পারেনি। তার প্রমাণস্বরূপ, গত সপ্তাহেই নিজের জীবনের তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন তিনি। তাঁর লড়াই তো সকলেই জানে। কিন্তু, এই দেশে বহু মহিলা এমন আছেন, যাঁদের লড়াইয়ের কথা কোথাও বলা হয় না, কোথাও লেখা হয় না। এবার সেইসব মহিলার বাঁচার লড়াইয়ের কাহিনী সকলের কাছে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলেন এই অভিনেত্রী। জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অন্য মহিলাদের থেকে তাঁদের লড়াইয়ের কাহিনী জানতে চেয়ে আবেদন করেছেন কঙ্গনা। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ‘#BeMoreHuman’ নামে ওই ক্যাম্পেনে কঙ্গনা নিজের মুখে শোনাবেন সেই সব বেঁচে থাকার লড়াইয়ের সত্য-কাহিনী। জানাবেন সেই মহিলাদের কথা, যাঁরা জীবনের সব প্রতিকূলতা ছাপিয়ে সমাজের চোখে এক উদাহরণ হয়ে উঠেছেন। প্রচারের মূল লক্ষ্য হল অন্য মহিলাদের অনুপ্রেরণা জোগানো, যাতে তাঁরাও আরও ভাল করে জীবনযাপন করতে পারেন। নিজের বিষয়ে জানাতে গিয়ে কঙ্গনা বলেন, আমি একটি ছোট্ট শহর থেকে উঠে আসা মানুষ, যার স্বপ্ন বড় ছিল। নিজের স্বপ্নকে স্বার্থক করার শক্তি আমার ছিল। তবে, আমাকেও অনেক লড়াই করতে হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তবেই আমি শীর্ষে পৌঁছতে পেরেছি। এই উদ্যোগ সম্পর্কে ‘রানী লক্ষ্মীবাঈ’-খ্যাত কঙ্গনা জানিয়েছেন, তিনি ভীষণই উত্তেজিত এবং নতুন এই বিষয়টি নিয়ে প্রচণ্ড আশাবাদী। তিনি বলেন, অনুপ্ররণামূলক গল্পের মাধ্যমে তিনি লক্ষ লক্ষ মহিলাদের উৎসাহ দিতে চান। কঙ্গনার আশা, তিনি যেমন নিজের গল্প ভাগ করে নিলেন, তেমনই অন্যান্য মহিলারাও তাঁদের নিজের কাহিনী ভাগ করে নেবেন। প্রসঙ্গত, জাতীয় পুরস্কার ছাড়াও আরও একটি বিষয়ে সাম্প্রতিককালে খবরের শিরোনামে এসেছেন কঙ্গনা। বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের সঙ্গে তাঁর আইনি লড়াইয়ের বিভিন্ন কিস্সা এখন বলিউডের সকলের মুখে মুখে ঘুরছে। এই ফাঁকে কেউ কেউ তাঁকে ‘ডাইনি’ বলতেও পিছপা হননি। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে সব সমালোচনার জবাব দিয়েছেন কঙ্গনা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah: ন্যাশনাল লাইব্রেরিতে 'মিউজিয়াম অফ ওয়ার্ডস'-এর প্রথম পর্যায়ের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর
Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget