এক্সপ্লোর

কঙ্গনার বোন রঙ্গোলি প্রকাশ করলেন তাঁর উপর অ্যাসিড আক্রমণকারীর নাম, পেলেন নেটিজেনদের প্রশংসা

রঙ্গোলি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে কঙ্গনা বলছেন তাঁর বোনের উপর অ্যাসিড হানার কথা, তাঁর কষ্টের কথা, লড়াই করে ফিরে আসার কথা। সেই সঙ্গে ‘ছপাক’-এর সাফল্য কামনা করেন তিনি। শুভেচ্ছা জানান রঙ্গোলিও।

মু্ম্বই: শুক্রবারই মুক্তি পাচ্ছে দীপিকা অভিনীত ‘ছপাক’। অ্যাসিড আক্রমণের শিকার লক্ষ্মী অগ্রবালের জীবনকাহিনি বলবে মেঘনা গুলজারের ছবিটি। ছবি মুক্তির আগেই চর্চা বিস্তর। তার কারণ অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে ছবির বিষয়ের প্রাসঙ্গিকতা ও জেএনইউ আন্দোলনকারীদের কাছে দীপিকার পৌঁছে যাওয়া। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে দীপিকার হাজির হওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবির থেকে উঠেছে দীপিকার ছবি বয়কট করার ডাকও। এই পরিস্থিতিতে কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিলেন তাঁর উপর যে অ্যাসিড হানা করেছিল, তার নাম। রঙ্গোলি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে কঙ্গনা বলছেন তাঁর বোনের উপর অ্যাসিড হানার কথা, তাঁর কষ্টের কথা, লড়াই করে ফিরে আসার কথা। সেই সঙ্গে ‘ছপাক’-এর সাফল্য কামনা করেন তিনি। শুভেচ্ছা জানান রঙ্গোলিও। একসময় এই দুই বোনই দীপিকার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। ওই ট্যুইটে কমেন্ট করতে গিয়েই, এক ট্যুইটেরেটি, এই ঘৃণ্য কাজ যে করেছে, তার নাম প্রকাশ করতে বলেন। এই প্রশ্নের উত্তরে রঙ্গোলি শুধু আক্রমণকারীর নাম জানিয়েই থামেননি। বলেছেন, তার সম্পর্কে অনেক কথা। রঙ্গোলি লিখেছেন, হাই অর্জিতা, আমার উপর অ্যাসিড আক্রমণ করেছিল অবিনাশ শর্মা নামে এক ব্যক্তি। আমার সঙ্গে একই কলেজে পড়ত সে। আমাদের ফ্রেন্ড সার্কলেই ছিল সে। সে আমায় প্রপোজ করে। আমার তেমন কোনও অনুভূতি ছিল না বলে, আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করি। একদিন সে লোকজনদের বলল, আমায় বিয়ে করবে... দেখুন রঙ্গোলির সেই উত্তর। রঙ্গোলি আরও বলেন, যখন তাঁর বাবা-মা এক এয়ারফোর্স অফিসারের সঙ্গে বিয়ের ঠিক করেন, সেই সময় ছেলেটি আরও মরিয়া হয়ে ওঠে। অ্যাসিড হানার হুমকি দেয়। রঙ্গোলি সেইসব বিশেষ গ্রাহ্য করেননি। মা-বাবাকে জানাননি, পুলিশকেও খবর দেননি। তারপরই একদিন রঙ্গোলি যেখানে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন, সেখানে পৌঁছায় ওই ব্যক্তি। রঙ্গোলি দরজা খুলতেই পাত্রভর্তি অ্যাসিড ছুড়ে দেয় তাঁর মুখে। রঙ্গোলির মর্মান্তিক অভিজ্ঞতার কথা শুনে নেটিজেনরা তাঁর সাহসিকতার প্রশংসা করেন ও সমবেদনা জানান। তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার উতসাহ দেন অনুরাগীরা।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget