এক্সপ্লোর

Actress Death: প্লাস্টিক সার্জারি প্রাণ কাড়ল ২১ বছরের অভিনেত্রীর

Actress Death Update: সোমবার, ১৬ মে 'ফ্যাট ফ্রি' প্লাস্টিক সার্জারি করাতে হাসপাতালে ভর্তি করা হয় চেতনাকে। এরপরেই শুরু হয় সমস্যা। প্রক্রিয়া শুরু হতেই তরল জমতে শুরু করে অভিনেত্রীর ফুসফুসে।

নয়াদিল্লি: মাত্র ২১ বছর বয়সে অভিনেত্রীর মৃত্যু। কারণ প্লাস্টিক সার্জারি (Plastic Surgery)। শুনে অবাক লাগলেও এভাবেই প্রাণ হারালেন কন্নড় অভিনেত্রী (Kannad Actress) চেতনা রাজ (Chethana Raj )। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে আজ প্রাণ হারালেন কন্নড়ের ছোটপর্দার অভিনেত্রী। 

ঠিক কী ঘটেছিল?

সোমবার, ১৬ মে 'ফ্যাট ফ্রি' প্লাস্টিক সার্জারি করাতে হাসপাতালে ভর্তি করা হয় চেতনাকে। এরপরেই শুরু হয় সমস্যা। প্রক্রিয়া শুরু হতেই তরল জমতে শুরু করে অভিনেত্রীর ফুসফুসে। এরপর তাঁকে বাঁচানোর প্রচুর চেষ্টা করা হলেও শেষরক্ষা হল না। অভিনেত্রীর অভিভাবকরা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ হয়েছেন।

'গীতা', 'ডোরেসানি' ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করতেন চেতনা রাজ। ১৬ মে তিনি বেঙ্গালুরুর রাজাজিনগরে 'ফ্যাট ফ্রি' প্লাস্টিক সার্জারি করানোর সিদ্ধান্ত নেন। 

কিন্তু পরিকল্পনা অনুযায়ী গোটা ঘটনা ঘটেনি। সূত্রের খবর অনুযায়ী, অ্যানেস্থেটিস্ট মেলভিন এবং প্লাস্টিক সার্জারি করেছেন যে বাকি ডাক্তাররা তাঁদের সঙ্গে, চেতনাকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কাডে হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসকদের হুমকি দেন যে তাঁকে হৃদরোগে আক্রান্ত ব্যক্তি হিসাবে চিকিৎসা করার জন্য।

ওই হাসপাতালের ডাক্তাররা সিপিআর শুরু করে প্রায় ৪৫ মিনিট ধরে চেষ্টা করা সত্ত্বেও চেতনাকে বাঁচানো যায়নি। বাসবেশ্বরানগর পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়ে আইসিইউ ইনটেনসিভিস্ট ডাক্তার সন্দীপ বলেন যে পৌনে সাতটায় চেতনাকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর অভিযোগ, 'শেট্টিস কসমেটিক সেন্টার'-এর ডাক্তাররা আগে থেকেই জানতেন যে চেতনা মারা গেছেন।

আরও পড়ুন: Pallavi Dey Death: 'আমার সূত্রেই ওদের আলাপ হয়,' পল্লবী দে মৃত্যুরহস্যে বিস্ফোরক সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী

আরও কী কী জানা যাচ্ছে?

সূত্রের আরও খবর, এই প্লাস্টিক সার্জারির কথা বাবা-মাকে জানাননি অভিনেত্রী। বন্ধুদের সঙ্গেই হাসপাতালে যান তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চেতনার আত্মীয় রাজাপ্পা বলেন, 'চেতনা আমার ছোট ভাইয়ের মেয়ে এবং ও কন্নড়ল ধারাবাহিকে অভিনয় করছিল। শেট্টি হাসপাতালে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে যায়। ওই হাসপাতালে আইসিএই নেই এবং সার্জারি করা হয়। সার্জারির পর ফুসফুসে জল জমতে শুরু করে ওর। তারপর ওকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জানানো হয় যে ওকে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছে।'

চেতনার অকালমৃত্যুতে চেতনার পরিবারের সদস্যরা, বন্ধুরা, সহকর্মীরা সকলেই হতভম্ব। নেমেছে শোকের ছায়া। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget