এক্সপ্লোর

Pallavi Dey Death: 'আমার সূত্রেই ওদের আলাপ হয়,' পল্লবী দে মৃত্যুরহস্যে বিস্ফোরক সাগ্নিকের প্রথম পক্ষের স্ত্রী

Pallavi Dey Death Update: সুকন্যার দাবি সাগ্নিককে তিনি ছোটবেলা থেকেই চিনতেন। এবং সুকন্যার দাবি তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। সুকন্যার কথায়, 'তারপর ওঁরা দু'জনে মেলামেশা শুরু করেন।'

কলকাতা: ছোটপর্দার অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) মৃত্যু ঘিরে আরও ঘনীভূত রহস্য। একাধিক তথ্য ও অভিযোগের পর এবার বিস্ফোরক মন্তব্য পল্লবীর লিভ-ইন পার্টনার (Live in Partner) সাগ্নিকের স্ত্রী সুকন্যা মান্নার (Sukanya Manna)।

কী বলছেন সুকন্যা মান্না?

সুকন্যার দাবি সাগ্নিককে তিনি ছোটবেলা থেকেই চিনতেন। এবং সুকন্যার দাবি তাঁর সূত্রেই পল্লবী ও সাগ্নিকের আলাপ হয়েছিল। সুকন্যার কথায়, 'তারপর ওঁরা দু'জনে মেলামেশা শুরু করেন। সে কথা জানতে পেরে ওঁদের সরাসরি জিজ্ঞাসা করি। ওঁরা অস্বীকার করলেও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই আমি। এমনকী আমি গোটা ব্যাপারটা পল্লবীর মা-কেও জানিয়েছিলাম। হয়তো সাগ্নিক অবস্থাপন্ন ঘরের ছেলে বলে ওঁরাও কিছু বলেননি। ফলে এখন যে তাঁরা বলছেন যে আমার আর সাগ্নিকের সম্পর্কের ব্যাপারে কিছুই জানেন না, তা সম্পূর্ণ মিথ্যা।' 

আরও পড়ুন: Pallavi Dey Death: 'একটা রাগারাগি, মন কষাকষি ছিল', পল্লবী দে মৃত্যুরহস্যে অকপট ঐন্দ্রিলা

পল্লবী দে-র রহস্যমৃত্যুতে অভিযুক্ত সাগ্নিককে জিজ্ঞাসাবাদ

অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে পরিবারের দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গড়ফা থানায় রাতভর জিজ্ঞাসাবাদ পুলিশের। সাগ্নিকের বিরুদ্ধে খুন ছাড়াও প্রতারণা ও সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা রুজু হয়েছে। সোমবার জিজ্ঞাসাবাদের সময় মাঝরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার আধিকারিক অতুল ভি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি পল্লবী ও সাগ্নিক যৌথভাবে কিছু সম্পত্তি কিনেছিলেন। সেইসমস্ত আর্থিক লেনদেনের বিষয়ে সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে পল্লবীর বন্ধু ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের ভূমিকাও। 

বিস্ফোরক ঐন্দ্রিলা মুখোপাধ্যায়

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঐন্দ্রিলা মুখোপাধ্যায় বলেন, 'চার বছর হল আমাদের বন্ধুত্ব। মাঝে এক দেড় বছর আমাদের মধ্যে যোগাযোগ ছিল না। কাজের সূত্রেই ছিল না। সরাসরি কখনও ঝামেলা হয়নি। তবে, হ্যা। একটা রাগারাগি, একটা মন কষাকষি ছিল। আবার সেটা মিটেও গিয়েছিল। এত ঝামেলার পর আমি ওর সঙ্গে গিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে গিয়ে দেখা করে এসেছিলাম। তারপর সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যায়।' সাগ্নিককে ঘিরেই কি ঝামেলা? ঐন্দ্রিলা বলেন, 'আমি সাগ্নিককে অনেক আগে থেকে চিনি। তেব আগে বিশেষ যোগাযোগ ছিল না। তবে, হঠাৎ দেখি পল্লবীর সঙ্গে ওর সম্পর্ক তৈরি হয়েছে। ওরা লিভ ইন সম্পর্কে রয়েছে। ভালো আছে এটাই ভালো। ওরা ভালো আছে, তাতেই আমরা ভালো আছি। সাগ্নিকের সঙ্গে আমার কোনও সম্পর্ক ছিল না। আগে অন্য একজনের সঙ্গে সাগ্নিকের সম্পর্ক ছিল। আমরা সেটাই জানতাম।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget