এক্সপ্লোর

Homebound: ভারতের স্বপ্নভঙ্গ, অস্কারের তালিকা থেকে ছিটকে গেল 'হোমবাউন্ড'! কী বললেন কর্ণ-নীরজেরা?

Homebound Misses Oscars: ভারতের স্বপ্নভঙ্গ হল। ছিটকে গেল, বিশাল জেঠওয়া ও ঈশান খট্টর অভিনীত 'হোমবাউন্ড'।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অস্কারের চূড়ান্ত তালিকায় 'হোমবাউন্ড' ছবির ঠাঁই মেলেনি।
  • ৯৮তম অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ থেকে বাদ ভারতীয় ছবিটি।
  • লকডাউনের প্রেক্ষাপটে তৈরি এই ছবি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছিল।
  • কর্ণ জোহর প্রযোজনা করেছিলেন, নীরজ ঘেওয়ান পরিচালিত ছবিটি।

কলকাতা: এই ছবির দিকেই তাকিয়েছিল গোটা ভারতবর্ষ। আশা ছিল, এই সিনেমার হাত ধরেই ফের অস্কার আসবে ভারতের মাটিতে। কিন্তু সেই স্বপ্নভঙ্গ। অস্কার-এর চূড়ান্ত মনোনয়ন তালিকায় ঠাঁই হল না কর্ণ জোহর (Karan Johar) প্রযোজিত ও নীরজ ঘেওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’-এর। ৯৮ তম অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে গেল ভারতীয় এই ছবি। আগামী ১৮ মার্চ অস্কার ঘোষণার কথা। আন্তর্জাতিক কাহিনি চিত্র বিভাগে সারা পৃথিবী থেকে ১৫টি ছবি বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল 'হোমবাউন্ড' (Homebound)। সেই কারণেই ভারতবাসী প্রত্যাশা করেছিল, এবার এই ছবিই নিয়ে আসতে পারে অস্কার। তবে ভারতের স্বপ্নভঙ্গ হল। ছিটকে গেল, বিশাল জেঠওয়া ও ঈশান খট্টর অভিনীত 'হোমবাউন্ড'।

২২ জানুয়ারি অস্কারের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে স্থান পেয়েছে ৫টি সিনেমা। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, নরওয়ের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’, ফ্রান্সের ‘ইট ওয়াজ় জাস্ট আন অ্যাক্সিডেন্ট’, স্পেনের ‘সিরাট’ ও তিউনিশিয়ার ‘দ্য ভয়েস অফ হিন্দ রিজাব’। এই তালিকা থেকেই ছিটকে গিয়েছে 'হোমবাউন্ড'। আর তারপরেই, সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিজের মতামত রেখেছেন কর্ণ জোহর। তিনি লিখেছেন, 'আমরা গর্বিত। নীরজ ঘেওয়ান তোমাকে ভালবাসা তোমায় আলোয় আমাদের আলোকিত করার জন্য'।

কর্ণ জোহরের এই পোস্টের প্রতিক্রিয়া দিয়েছেন, নীরজ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'অনেক ধন্যবাদ কর্ণ জোহর। তুমি আমাদের অনেক সমর্থন করেছো। তোমায় ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না। তোমায় অনেক ভালবাসা।' গত ২৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল 'হোমবাউন্ড'। দর্শক থেকে শুরু করে সমালোচক, প্রত্যেকের কাছেই এই ছবি প্রশংসা পেয়েছিল। দেশের প্রান্তিক মানুষের জীবনের কঠিন বাস্তবকে তুলে ধরেছিল এই ছবি। ভারতের মধ্যপ্রদেশের, একটি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল এই সিনেমা। অমৃত কুমার ও মহম্মদ সাইয়ুব নামের দুই বন্ধুর ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। লকডাউনের সময়ের একটি ঘটনাকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি।

এর আগে, 'পিপ্পা' ছবিতে কাজ করে প্রশংসা পেয়েছিলেন ঈশান। নেটফ্লিক্সের ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। 'হোমবাউন্ড'-এ প্রশংসিত হয়েছিল ঈশানের কাজ। বিশাল জেঠওয়ার কাজও প্রশংসিত হয়েছিল এি ছবিতে। তাঁদের অভিনয় ও পরিচালনার কারণেই ছবিটি অস্কারের লড়াইয়ে স্থান পেয়েছিল। তবে, শেষরক্ষা হল না। অস্কারের তালিকা থেকে ছটকে গেল এই ছবি।

 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget