এক্সপ্লোর

Karan Johar News: 'আপনি কি সমকামী?' কর্ণকে সরাসরি প্রশ্ন অনুরাগীর, উত্তর এল...

Karan Johar News: এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, 'ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে বড় আফশোস কী?' উত্তরে কর্ণ বলেন, 'আমি কখনও শ্রীদেবীজির সঙ্গে কাজ করতে পারলাম না। এটা আমার খুব বড় আফশোস।

কলকাতা: সদ্য 'থ্রেডস' (Thread)-এ মেতেছেন অনেকে। নতুন এই সোশ্যাল মিডিয়া অ্যাপে ইতিমধ্যেই অ্যাকাউন্ট খুলে ফেলেছেন সেলিব্রিটি থেকে শুরু করে অনেক সাধারণ মানুষই। এরমধ্যে নাম রয়েছে কর্ণ জোহরের (Karna Johar)-এর ও। গতকাল, সোশ্যাল মিডিয়ার এই অ্যাপে 'আস্ক কর্ণ এনিথিং' (Ask Karan Anything)-এ মেতেছিলেন কর্ণ। সেখানে তাঁর কাছে এল কী কী প্রশ্ন? 

সামনেই মুক্তি পাবে কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ('Rocky Aur Rani Kii Prem Kahaani)। সেই ছবি নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন তিনি। এদিন কর্ণ বলেছিলেন, আগামী ১০ মিনিটে তাঁকে যা যা প্রশ্ন করা হবে, তিনি চেষ্টা করবেন উত্তর দেওয়ার। এই খেলায় হামেশাই মাতেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এই খেলায় তাঁকে হামেশাই প্রশ্ন করা হয় তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ছবির বিভিন্ন বিষয় নিয়ে। উত্তরও দেন নায়ক। তবে কর্ণর তরফ থেকে আয়োজন করা এই খেলায় উঠে এল কী কী মজার প্রশ্নোত্তর? 

এদিন কর্ণের খেলায় এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, 'আপনি কি সমকামী?' এই প্রশ্নের উত্তরে কর্ণ লেখেন, 'আপনি কি আগ্রহী?' এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, 'ইন্ডাস্ট্রিতে আপনার সবচেয়ে বড় আফশোস কী?' উত্তরে কর্ণ বলেন, 'আমি কখনও শ্রীদেবীজির সঙ্গে কাজ করতে পারলাম না। এটা আমার খুব বড় আফশোস। আমি ওঁর অনুরাগী ছিলাম।' কর্ণকে প্রশ্ন করা হয়েছিল, 'বলিউডে তাঁর ক্রাশ কে?' এতে পরিচালক উত্তর দেন, 'Uh'। 

কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এই বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। 

আরও পড়ুন: Priyanka Chopra: বাবা রক্ষণশীল, বিশ্বসুন্দরী প্রতিযোগীতায় যেতে প্রিয়ঙ্কাকে রাজি হতে হয়েছিল এক বিশেষ শর্তে!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget