এক্সপ্লোর

শাহরুখ নিয়ে আপত্তিকর বিষয়ে লাইক! ট্যুইটারে সমালোচিত করণ জোহর, আক্রমণ ‘বিষধর সাপ’ বলেও

মুম্বই: ট্যুইটারে শাহরুখ নিয়ে আপত্তিকর বিষয়ে লাইক করণ জোহরের! যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেরই প্রশ্ন, তাহলে কি দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরল? যেখানে করণ বরাবরই শাহরুখ নিয়ে একটু বেশিই স্পর্শকাতর, সেখানে দেখে শুনে কীভাবে অভিনেতার বিরুদ্ধে কোনও বিষয়ে ইন্ধন জোগালেন তিনি? বিশেষ করে শাহরুখ ফ্যানরা করণের এমন আচরণে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। পরিচালক তথা প্রযোজক করণ জোহরকে বিষধর সাপ বলেও আক্রমণ করে কেউ কেউ। ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে ‘শেমঅনকরণজোহর’ হ্যাশট্যাগ।

এই ঘটনায় বন্ধুর পাশে দাঁড়িয়ে আসরে নামেন খোদ কিং খান। রসিকতা করে শাহরুখ নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, করণ জোহর ‘টেকনিক্যালই চ্যালেঞ্জ’। সঙ্গে তিনি এও লেখেন, প্রযুক্তিতে প্রতিবন্ধকতা থাকলেও করণ জোহর পোশাক পছন্দের বিষয়ে বেশ পারদর্শী। এখানেই শেষ নয়। বন্ধু করণের হয়ে শাহরুখ লেখেন, “জীবনের মতোই ট্যুইটারও কোনও নির্দেশ মেনে চলে না, তাই ভুল হতেই পারে। বিষয়গুলোকে সহজভাবে দেখতে হবে। বিরোধ নয়, আরও আরও ভালবাসো। এতেই আনন্দ।”

যদিও করণের সাফাই, তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে প্রযুক্তিগত সমস্যার কারণেই এই অনভিপ্রেত সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। ট্যুইটারে অদ্ভুত্ সব কাণ্ড ঘটছে বলেও দাবি করেছেন তিনি। “যদি অনভিপ্রেত কিছু ঘটে থাকে তাহলে ক্ষমা করবেন। যত শীঘ্র সম্ভব, সমস্যা সমাধানের চেষ্টা করছি”, ট্যুইট করেছেন করণ জোহর।

তবে এতেও ড্যামেজ কন্ট্রোল হয়নি। ফ্যানরা শাহরুখকে পরামর্শ দিয়েছেন, করণের থেকে সাবধান হতে। করণকে শাহরুখের শত্রু বলেও মন্তব্য করেছেন অনেকে।

উল্লেখ্য, করণের সঙ্গে শাহরুখের সাক্ষাত্ নয়ের দশকের মাঝ বরাবর। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এরপর করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে অভিনয় করেন শাহরুখ খান। এরপর ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইস খান’ সহ একাধিক ছবিতে জুটি বেঁধেছেন শাহরুখ-করণ।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget