এক্সপ্লোর

Kareena Kapoor Khan: ফের মা হতে চলেছেন করিনা? নিজেই জানালেন সত্যিটা

Bollywood Celebrity Updates: সম্প্রতি নেট দুনিয়ায় করিনা কপূর খানের একটি ছবি ভাইরাল হয়। আর সেই ছবি থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন ওঠে।

মুম্বই: বর্তমানে সেফ আলি খান (Saif Ali Khan) ও দুই সন্তানের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছুটি কাটানোর নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। কোনও ছবিতে তাঁকে দেখা যাচ্ছে দুই ছেলের সঙ্গে জলে খেলা করতে। আবার কোনও ছবিতে সেফের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর ক্যামেরাবন্দি মুহূর্ত ধরা পড়েছে। আর করিনা কপূর খানের পোস্ট করা সেই ছবিতেই নেট নাগরিকদের একাংশের মনে হয়েছে যে, ফের কি মা হতে চলেছেন অভিনেত্রী? নেটিজেনদের সেই গুঞ্জনের জবাবও দিলেন বেবো।

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কপূর খান?

সম্প্রতি নেট দুনিয়ায় করিনা কপূর খানের একটি ছবি ভাইরাল হয়। আর সেই ছবি থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন ওঠে। ছবিতে সেফ, তাঁর বন্ধু ও করিনাকে দেখা যাচ্ছে। বেবোর পরনে থাকা কালো ট্যাঙ্ক টপটিতে তাঁর পেটের অংশটা সামান্য ফোলা মনে হচ্ছে। ছবিটি ভাইরাল হতে সময় নেয়নি। ছবির কমেন্টে নেটিজেনদের একাংশ করিনা কপূর খানকে তৃতীয়বার মা হতে চলার বিষয়ে প্রশ্ন করতে থাকেন। 

ফের মা হতে চলার গুঞ্জন প্রসঙ্গে করিনা কপূর খান-

তৃতীয়বার মা হতে চলার গুঞ্জন জোরালো হতেই উত্তর দিয়েছেন করিনা কপূর খান। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'এটা পাস্তা ও ওয়াইনের ফল বন্ধুরা। শান্ত হও। আমি অন্তঃসত্ত্বা নই। উফ!!! সেফ বলছে  ইতিমধ্যেই দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান রয়েছে। উপভোগ করো- করিনা কপূর খান।'

আরও পড়ুন - Manoj Bajpayee: 'পুষ্পা ২'তে কোন চরিত্রে দেখা যেতে পারে মনোজ বাজপেয়ীকে?

প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০১২ সালের অক্টোবরে বিয়ে করেন সেফ আলি খান ও করিনা কপূর খান। ২০১৬-এ তাঁদের প্রথম সন্তান তৈমুরের জন্ম হয়। আর ২০২১-এ জন্ম নেয় তাঁদের ছোট ছেলে জেহ আলি খান।

অন্যদিকে, করিনা কপূর খানকে শীঘ্রই দেখা যাবে 'লাল সিং চাড্ডা' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যাবে আমির খানের বিপরীতে। সেফ আলি খানকে দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন হৃত্বিক রোশন।

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Sukanta Majumdar News :
Samik Bhattacharya : 'যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর
BJP-Congress News : কাটোয়ায় টাকা চেয়ে হুমকির অডিয়ো, BJP-র বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের
North Dinajpur News: যত্রতত্র ঘুরছে ইঁদুর, উঠে পড়ছে রোগীর বেডেও! ইসলামপুর হাসপাতালে শিউরে ওঠা ছবি
Sukanta Majumdar News : 'মমতা বন্দ্যোপাধ্য়ায় এখন ক্ষয়িষ্ণু, কালো, সাদা সিনেমা', কটাক্ষ Sukanta Majumdar-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget