এক্সপ্লোর

Manoj Bajpayee: 'পুষ্পা ২'তে কোন চরিত্রে দেখা যেতে পারে মনোজ বাজপেয়ীকে?

Pushpa The Rule: গত বছরের শেষের দিকে সারাদেশ জুড়ে মুক্তি পায় 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের এই ছবির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। আসছে তার সিক্যুয়েল।

মুম্বই: বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে দর্শকদের অত্যন্ত পছন্দের অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'সত্য', 'আলিগড়' হোক কিংবা 'স্পেশাল ছাব্বিশ', প্রত্যেক ছবিতেই মনোজ বাজপেয়ী নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন। এবার তাঁকেই দেখা যেতে পারে ব্লকবাস্টার হিট ছবি 'পুষ্পা দ্য রাইজ'-এর (Pushpa The Rise) দ্বিতীয়ভাগে। 

'পুষ্পা দ্য রাইজ'-

গত বছরের শেষের দিকে সারাদেশ জুড়ে মুক্তি পায় 'পুষ্পা দ্য রাইজ'। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের (Allu Arjun) এই ছবির জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। মুক্তি পাওয়ার খুব অল্প দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। এই ছবির হিন্দি ভার্সনও ১০০ কোটির ব্যবসা করে। আর সারাদেশে ছবিটি প্রায় ৩০০ কোটিরও বেশি ব্যবসা করেছে বলে জানা যায়। প্রছম ছবির শেষে বেশ কিছু প্রশ্ন রেখে গিয়েছেন নির্মাতারা। যার উত্তর পাওয়া যাবে 'পুষ্পা ২'তে (Pushpa 2)। জনপ্রিয় এই ছবিতেই বিশেষ একটি চরিত্রে দেখা পাওয়া যেতে পারে মনোজ বাজপেয়ীর।

আরও পড়ুন - Zubeen Garg: হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক জুবিন গর্গ

'পুষ্পা দ্য রুল'-এ মনোজ বাজপেয়ী-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'পুষ্পা দ্য রুল' (Pushpa The Rule) ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে মনোজ বাজপেয়ীকে। তাঁকে তেমনই প্রস্তাব দেওয়া হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। কিন্তু তিনি সেই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন কিনা, তা এখনও জানা যায়নি। কারণ, 'পুষ্পা' নির্মাতা, পরিচালক কিংবা মনোজ বাজপেয়ী, কারও পক্ষ থেকেই অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত। 

প্রসঙ্গত, 'পুষ্পা দ্য রুল' ছবিতে বেশ কিছু পরিবর্তনের কথাই শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এর আগে জানা গিয়েছিল যে, সামান্থা প্রভুর পরিবর্তে এই ছবিতে আইটেম ডান্সে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে। সম্প্রতি এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায়  অভিনয় করার ক্ষেত্রে উঠে আসছে মনোজ বাজপেয়ীর নাম। তবে, কোনওক্ষেত্রেই এখনও পর্যন্ত অফিশিয়ালি ঘোষণা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget