এক্সপ্লোর

Karisma replaced Shilpa Shetty: শিল্পা শেট্টির পরিবর্তে বিচারকের আসনে করিশ্মা কাপুর

করিশ্মা কাপুরকে বিচারকের আসনে পেয়ে, তাঁর সামনে আনাড়ি সিনেমার ফুলো সা চেহেরা তেরা গানে পারফর্মও করলেন একজন প্রতিযোগী।

মুম্বই : প্রথমে ইন্ডিয়ান আইডল ১১-র সেটে। তারপর ফের একবার সুপার ডান্সার চ্যাপ্টার ফোরের ফ্লোরে দেখা গেল বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে। এই এপিসোডে শিল্পা শেট্টির পরিবর্তে একজন অতিথি বিচারকের ভূমিকায় দেখা গেল তাঁকে। করিশ্মা কাপুরকে বিচারকের আসনে পেয়ে, তাঁর সামনে আনাড়ি সিনেমার গানে পারফর্মও করলেন এক প্রতিযোগী। যখন ওই প্রতিযোগী গানটিতে পারফর্ম করছিলেন, সেই সময় স্লাইড শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছিল করিশ্মা কাপুরের ছোটবেলার দিনগুলো থেকে তাঁর বেড়ে ওঠার সময়। এই পারফরম্যান্সের পর চোখে জল দেখা যায় করিশ্মা কাপুরের। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 'প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। যেগুলো ঘটছিল, পুরোটাই আমার জন্য খুব খুব স্পেশাল। সকলকে অসংখ্য ধন্যবাদ।'

প্রসঙ্গত, সুপার ডান্সার ফোরের বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি, পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। যদিও সম্প্রতি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মুম্বই পুলিশের হাতে। মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত যতটুকু চলেছে, তাতে এই বিষয়ে সরাসরি কোনও যোগ শিল্পা শেট্টির সঙ্গে তারা পায়নি। তার পরেও তদন্তের জন্য শিল্পা শেট্টিকে তারা ডেকেছিল। শিল্পা শেট্টিও শুক্রবার তাঁর বক্তব্য পেশ করেছেন পুলিশের সামনে। এই সব কারণেই হয়ত, শিল্পা শেট্টিকে এই এপিসোডে দেখা যায়নি। তাঁর জায়গায় বিশেষ অতিথি বিচারক হিসেবে কাজ চালিয়েছেন করিশ্মা।

অন্যদিকে গত সপ্তাহে ইন্ডিয়ান আইডলের সেটেও হাজির ছিলেন করিশ্মা কাপুর। তাঁর জন্যই অনুষ্ঠানের সকল প্রতিযোগী করিশ্মা কাপুরের ছবির গান গাইছিলেন। সেখানে একজন প্রতিযোগী "দিল তো পাগল হ্যায়" ছবির গানও গান।

এরপরে করিশ্মা কাপুর জানান, "দিল তো পাগল হ্যায়" ছবিটি তিনি প্রথমে ছেড়ে দিতে চেয়েছিলেন। কারণ, মাধুরী দীক্ষিতের বিপরীতে পাল্লা দিয়ে ডান্স করতে হবে ভেবে তিনি আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। যদিও পরে অনেক ভাবনা চিন্তা করে নিজের মত বদলান। "দিল তো পাগল হ্যায়" ছবি হিট করে। আর করিশ্মা কাপুরের অভিনয় এবং নাচ দুটোই প্রচণ্ড প্রশংসিত হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
Vikram Chatterjee: এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...
এতদূর এগিয়েও....কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিলেন বিক্রম চট্টোপাধ্যায়! সরে দাঁড়ালেন...

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget