এক্সপ্লোর

Katrina Kaif: সোমবার সকালে ইনস্টাগ্রামে 'সুখবর' দিলেন ক্যাটরিনা কাইফ

Katrina Kaif Post: নতুন ছবিতে একেবারে 'নো মেকআপ' লুকে ক্যাটরিনা। নেই কোনও জমকালো পোশাক, না আছে মেকআপ, না দুর্দান্ত ডেকরেশন। তবুও তিনি নজরকাড়া।

নয়াদিল্লি: সোমবার সকাল সকাল অনুরাগীদের 'সুখবর' (Good News) দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ (Bollywood Star Katrina Kaif)। ধন্যবাদ জানালেন তাঁর 'ইনস্টাগ্রাম' পরিবারকে (Instagram Family)। কেন? 

'ইনস্টাগ্রাম' পরিবারকে ক্যাটের ধন্যবাদ

বেশ কিছুদিন ধরেই শিরোনামে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তার কারণ শুধু সিনেমা নয়, গুঞ্জন শোনা যাচ্ছিল যে মা হতে চলেছেন ক্যাটরিনা। সেই গুজবের মাঝেই ইনস্টাগ্রামে 'সুখবর' দিলেন ক্যাটরিনা। কী সেই খবর? ক্যাটরিনা নতুন মাইলস্টোন ছুঁয়েছেন ইনস্টাগ্রামে। এই বিশেষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন তাঁর ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন। আর সেই খবর নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করে দিলেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'আমার ৭০মিলিয়ন ইনস্টা পরিবারের দিকে তাকিয়ে...'

নতুন ছবিতে একেবারে 'নো মেকআপ' লুকে ক্যাটরিনা। নেই কোনও জমকালো পোশাক, না আছে মেকআপ, না দুর্দান্ত ডেকরেশন। তবুও তিনি নজরকাড়া। সাদা টি-শার্ট, ডেনিম জিন্সে তাঁর হাসিমুখের সেলফি মানুষের মন উজ্জ্বল করে দেবে।                                                       

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

ক্যাটরিনার পোস্টে তাঁর অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। জোয়া আখতার, অমিত ঠাকুর তাদের অন্যতম।                                 

আরও পড়ুন: Ujaan Ganguly: ২০১০-এর শীতের ছেলেবেলা 'আটকে' রাখার চেষ্টায় ২৪ বছর বয়সী উজান

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুম্বই বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। 'টাইগার থ্রি' অভিনেত্রী চণ্ডীগড় থেকে লোহরি উদযাপন করে ফিরছিলেন। ক্যাটরিনাকে দেখা যায় উজ্জ্বল হলুদ রঙের পোশাকে। একেবারে ভারতীয় লুকে ক্যাটরিনা যেমন মুগ্ধ করেন তাঁর অনুরাগীদের। তার সঙ্গে নেটিজেনরা বলতে শুরু করেছেন যে ক্যাট বোধ হয় অন্তঃসত্ত্বা। তাঁদের ধারণা, ঢিলেঢালা পোশাক দিয়ে বেবি বাম্প আড়াল করতে চাইছেন তিনি। দ্রুত কমেন্ট বক্স ভরিয়েছেন অনুরাগীরা।

প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফকে দেখা যাবে বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে। এছাড়া আলিয়া ও প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে ক্যাটকে দেখা যাবে 'জি লে জ়রা' ছবিতেও। 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget