এক্সপ্লোর

Kharaj Mukherjee : বিধ্বস্ত নেপাল থেকে ফিরলেন খরাজ, হড়পা বানের সময় ... ভিডিও করে জানালেন সবটা

অনেক অসুবিধে পের করে অভিনেতা সস্ত্রীক আসেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেখান থেকে বিমানে ফিরেছেন কলকাতায়। 


পোখরা: নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসের জেরে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে নেপালের পোখরায় আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়।  তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও ছিলেন তাঁর সঙ্গে। দুজনেই অনেক ধকলের পর ফিরে এসেছেন কলকাতায়। ফিরে এসেই অসংখ্য শুভাকাঙ্খীদের দিলেন বার্তা । জানালেন, চিন্তা নেই । তাঁরা ভাল আছেন।  অভিনেতা জানান, তাঁরা একটি ছবির শুটিংয়ে পোখরায় গিয়েছিলেন। তখনই নেপালে ভয়ঙ্কর বিপর্যয় হয়। পোখরা এই বিপর্যয়ে সরাসরি বিপর্যস্ত না হলেও, পুরো দেশটাই এখন সঙ্কটের মধ্যে। অনেক অসুবিধে পের করে অভিনেতা সস্ত্রীক আসেন উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। সেখান থেকে বিমানে ফিরেছেন কলকাতায়। 

সব শুভাকাঙ্খী ও অনুরাগীদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ভবিষ্যতে অনেক ভাল ভাল কাজ তিনি উপহার দেবেন। আগেই  অভিনেতার ছেলে তমঘ্ন মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর বাবা-মা নিরাপদে রয়েছেন এবং বিপদমুক্ত।  ২০ অগাস্ট একটি ছবির শ্যুটিংয়ের জন্য নেপালে গিয়েছিলেন খরাজ । সূত্রের খবর, ‘শিকার’-এর শ্যুটিং শেষ হওয়ার পরই নেপালে শুরু হয় প্রবল বৃষ্টি ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। হড়পা বান ও ভূমিধসের জেরে একাধিক জায়গায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

বিমান পরিষেবা এবং যাতায়াতের সমস্যার কারণে পোখরায় আটকে পড়েন তাঁরা। তারপর গোরক্ষপুর হয়ে ফিরেছেন কলকাতা।   নেপালের একাধিক এলাকা এখন হড়পা বান ও ভূমিধসে পরিস্থিতি ভয়াবহ অবস্থায়। আবারও একটা বিপর্যয়ের আশঙ্কায় তারা। সেই পরিস্থিতিতে অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন  অনুরাগীরা। আপাতত খরাজের বার্তা স্বস্তি ফেরাবে অনুরাগীমহলে। প্রবল বৃষ্টি, হড়পা বান এবং ভূমিধসে নেপালের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত।  বহু রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত। ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। একাধিক এলাকায় জল ঢুকে পড়েছে। 

নেপালের বর্তমান পরিস্থিতিতে, আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ক্রমশই স্পষ্ট হচ্ছে নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াবহতার ছবি। নেপালের সরকারি প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৪৬৯ জনের মৃতদেহ । হাজারের কাছাকাছি মানুষ এখনও নিখোঁজ । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চিতওয়ান, ধাদিং, রাসুয়া-সহ মোট ৮টি জেলা। প্রথমদিকে ভূমিকম্পের কারণে এই বিপর্যয় ঘটেছে বলে সন্দেহ করা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, তিব্বতের দিকে পাহাড়ি অঞ্চলে বিশাল বরফ ও পাথরের ধসের ফলেই ভয়াবহ জলপ্রবাহ তৈরি হয়। এমন কোনও ঘটনা ফের ঘটবে না তো? আফটারশকের আশঙ্কায় কাঁপছে নেপাল। 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget