এক্সপ্লোর

Kiara Advani Birthday: নীল সমুদ্রের জলে সিদ্ধার্থ-কিয়ারার উচ্ছ্বল প্রেম, একান্তে কাটল জন্মদিন

Siddharth-Kiara: সকাল থেকে অনুরাগীদের নজর ছিল, পর্দার 'বিক্রম বত্রা' কিছু পোস্ট করেন কি না তাঁর প্রিয় মানুষের জন্য। তবে সিদ্ধার্থ নয়, নিজের জন্মদিনের ঝলক শেয়ার করে নিলেন কিয়ারাই

মুম্বই: জন্মদিনের আগেই সিদ্ধার্থ মলহোত্রর (Siddharth Malhotra)-র সঙ্গে ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর সকাল থেকে অনুরাগীদের নজর ছিল, পর্দার 'বিক্রম বত্রা' কিছু পোস্ট করেন কি না তাঁর প্রিয় মানুষের জন্য। তবে সিদ্ধার্থ নয়, নিজের জন্মদিনের ঝলক শেয়ার করে নিলেন কিয়ারাই। আর সেই ঝলকেই মন গলল নেটদুনিয়ার।

সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণ আগেই একটি ঝলক শেয়ার করে নিয়েছেন কিয়ারা। সেখানে দেখা যাচ্ছে, পাহাড় ঘেরা নীল সমুদ্রের জলে ঝাঁপ দিচ্ছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আর তারপরে, নীল জলে হাসছেন, ভাসছেন আনন্দে। কিয়ারার উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে টু মি'।

বিয়ের পর থেকেই সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম চোখে পড়ার মতোই। একে অপরের সঙ্গে যেমন মানানসই তাঁরা, তেমনই তাঁদের দাম্পত্য জীবন কাটছে সুখে, শান্তিতে। একের পর এক ছবিতে কাজ করছেন কিয়ারা, ব্যস্ততা রয়েছে সিদ্ধার্থেরও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারাকে সিদ্ধার্থকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি 'আমার ঘর' বলে অভিহিত করেন ভালবাসার মানুষকে। নিজের বিয়ে ও সম্পর্ক প্রসঙ্গে কিয়ারা বলেন, 'সদ্য আমার বিয়ে হয়েছে। সেটা প্রেমের বিয়েই ছিল। ফলে অবশ্যই আমি প্রেমের বিয়েতে বিশ্বাস করি।' কিয়ারা আরও বলেন, 'আমি বিশ্বাস করি, ঘর দুটো মানুষ তৈরি করে। আর আমি খুব ভাগ্যবতী যে আমি যাকে পছন্দ করেছি, যে আমার স্বামী, সে আমার সবচেয়ে প্রিয় বন্ধুও। আমার জন্য ও সবকিছু। আমার জন্য, সিদ্ধার্থই আমার ঘর। আমি যেখানেই থাকি না কেন, যাই করি না কেন... সিদ্ধার্থ আমার ঘর। আমার শান্তির আশ্রয়।'

২০২১ সালে মুক্তি পায় 'শেরশাহ'। এই ছবির হাত ধরেই প্রেম শুরু হয় কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর। এরপর ২০২৩ সালে বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত 'ভুল ভুলাইয়া ২' তাঁর অন্যতম বড় বক্স অফিস হিট ছবি। কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবিতে কাজ করেন তিনি।

আরও পড়ুন: Bengali News: অনিন্দ্যর সঙ্গে রাজনন্দিনীর জুটি, 'তাহাদের কথা' বলবেন ঋষভও

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget