এক্সপ্লোর

Kiara Advani: সিদ্ধার্থের সঙ্গে বিয়ের পর সাংঘাতিক ট্রোলের শিকার হন কিয়ারা! কীভাবে সামলেছিলেন নিজেকে?

Kiara Advani recalls being trolled: 'সত্যপ্রেম কি কথা' মুক্তির পর কিছু দৃশ্য় নিয়ে ধেয়ে এসেছিল একের পর এক নেতিবাচক মন্তব্য়।

কলকাতা: সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ ইদানীং বিভিন্ন সময়ই ট্রোলের শিকার হন অনেকেই। এই তালিকা থেকে বাদ পড়লেন না অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার শেয়ার করলেন অভিনেত্রী। গত ৭ ফেব্রুয়ারী সাতপাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা। তারপরই সাংঘাতিক ট্রোলের শিকার হন অভিনেত্রী।

তিনি জানান যে, তিনি (Kiara Advani) ও সিদ্ধার্থ (Sidharth Malhotra) কেউ প্রথমে বিয়ের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করতে চাননি। পরে মণীশ মালহোত্রার কথা শুনে তাঁরা ভিডিওটি পোস্ট করে। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়।

এখানেই শেষ নয়, বিয়ের পর তাঁর প্রথম ছবি 'সত্যপ্রেম কি কথা' মুক্তির সময়ও অভিনেত্রীকে নিয়ে শুরু হয় ট্রোলিং। এই ছবির কিছু দৃশ্য় নিয়ে ধেয়ে এসেছিল একের পর এক নেতিবাচক কমেন্ট। অনেকেই বলেছিলেন, 'এই দৃশ্য়ে কেন অভিনয় করছে, এখন সে বিবাহিত...' ইত্য়াদি ইত্য়াদি। 

কিয়ারা (Kiara Advani) জানিয়েছেন যে, 'এই সমস্ত মন্তব্য় আমাকে মানসিকভাবে বিধ্বস্ত করত। আমি এতটাই ভেঙে পড়তাম যে সিদ্ধার্থের (Sidharth Malhotra) সঙ্গে এবিষয়ে আলোচনা করতে পারতাম না। এসবের কারণে আমার মধ্য়ে নেতিবাচকতা তৈরি হয়েছিল। পরে আমি অনুভব করি এইসব ট্রোলিং সবসময়ই থাকবে। এসব নিয়ে বেশি চিন্তা করলে নিজের কাজে মন দেওয়া সম্ভব হবে না। ঈশ্বরকে ধন্যবাদ, আমার জীবনে এমন মানুষ আছেন যাঁরা বুদ্ধি, পরিপক্কতা এবং অভিজ্ঞতা নিয়ে আমাকে এই নেতিবাচকতা থেকে দূরে সরাতে পেরেছেন। '

উল্লেখ্য়, প্রসঙ্গত, সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani)একসঙ্গে অভিনীত একমাত্র ছবি 'শেরশাহ'। সেখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তাঁর যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এই ছবির সেট থেকেই শুরু সিদ্ধার্থ কিয়ারার (Kiara Advani) প্রেম। ফলে সেই পরিবারের প্রতি যে বিশেষ টান থাকবে নবদম্পতির, তা বোঝাই যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ঘুরছে। ১২ ফেব্রুয়ারির মুম্বইয়ের বিশেষ রিসেপশন পার্টিতে নবদম্পতির সঙ্গে পোজ দিয়েছেন বিক্রম বাত্রার পরিবার। সিদ্ধার্থ, কিয়ারার সঙ্গে বিক্রম বাত্রার যমজ ভাইকে দেখা যাচ্ছে ছবিতে। 'শেরশাহ' (Shershah) রিইউনিয়নের এই ছবি অনুরাগীদের খানিক আবেগে ভাসিয়েছে বটে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget