এক্সপ্লোর

Kiara Advani: কোলে সন্তান আসছে.. কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কিয়ারা আডবাণী!

Kiara Advani News: সদ্যই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন কিয়ারা আডবাণী। বিয়ের ঠিক ২ বছর পরে পরিবারে আসতে চলেছে সন্তান

কলকাতা: সদ্যই সুখবর দিয়েছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। মা হতে চলেছেন তিনি। আর সেই কারণেই কি বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? সদ্যই জানা গিয়েছিল, ফারহান আখতার (Farhan Akhtar)-এর 'ডন ৩' তে নায়িকার ভূমিকায় দেখা যাবে কিয়ারা আডবাণীকে। তবে শোনা যাচ্ছে, এই কাজটি থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন তিনি। 'ডন ৩' -র নির্মাতাদের সঙ্গে নাকি কথা হয়ে গিয়েছে কিয়ারা আডবাণীর। দুই পক্ষই নাকি রাজি হয়েছেন এই চুক্তিতে। তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ানোর পরে, নতুন নায়িকার খোঁজ করছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত 'ডন ৩' -র নায়ক হিসেবে রণবীর সিংহের নামই পাকা হিসেবে শোনা যাচ্ছে। 

সদ্যই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছেন কিয়ারা আডবাণী। বিয়ের ঠিক ২ বছর পরে পরিবারে আসতে চলেছে সন্তান। শোনা যাচ্ছে ইতিমধ্যেই 'ওয়ার ২' (War 2)-এর কাজের সঙ্গে চুক্তিবদ্ধ কিয়ারা। তাঁকে সেই কাজ শেষ করতেই হবে। কিন্তু 'ওয়ার ২'-এর কাজ শেষের পরেই সাময়িক বিরতি নেবেন কিয়ারা। সন্তান জন্মের পরে কিয়ারা আবার যোগ দেবেন কাজে। তবে 'ডন ৩'-র কাজ ছাড়ার পিছনে কোনও কারণ দেখাননি কিয়ারা। 

কিয়ারা আডবাণী আর সিদ্ধার্থ মলহোত্র বলিউডের অন্যতম পাওয়ার কাপল। 'শেরশাহ' ছবিতে অভিনয় করতে গিয়ে তাঁদের সম্পর্কের শুরু। নিজেদের সম্পর্ক নিয়ে প্রথমটা কিছুই প্রকাশ করেননি তাঁরা। তবে তাঁদের প্রেম গোপন থাকেনি। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিল তাঁদের সম্পর্ক। এবং তারপরে তাঁদের স্বপ্নের বিবাহ বাসর। রাজস্থানের জয়সলমীরে রাজকীয় বিয়ে সেরেছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁদের বিয়ের ছবি। সেই থেকেই তো অনুরাগীদের পছন্দের একেবারে শীর্ষ তালিকায় রয়েছেন তাঁরা। নেটিজেনরা বলেন, সিদ্ধার্থ কিয়ারা যে ভালবাসা নিয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকেন, সেই সমীকরণ খুব কম জুটির মধ্যেই দেখা যায়। 

একবার একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন, তিনি বিয়ের পরে খুব তাড়াতাড়ি মা হতে চান। কারণ হিসেবে কিয়ারা মজা করে বলেছিলেন, এমনি সময়ে তাঁকে অনেক ডায়েটে থাকতে হয়। মেপে খাওয়া দাওয়া করতে হয়। তবে অন্তঃসত্ত্বা হলে তিনি যা ইচ্ছে তাই খেতে পারবেন, ওজন বৃদ্ধি নিয়ে আর ভাবতে হবে না। কিয়ারার যেন সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। অভিনেত্রীর কোলে আসতে চলেছে একরত্তি সন্তান। এখন পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় দিন গুনছেন সিদ্ধার্থ ও কিয়ারা দুজনেই। 

আরও পড়ুন: Dev-Rana Sarkar: সমস্যা মিটিয়ে এক ফ্রেমে হাসিমুখে দেব-রানা সরকার, এবার কী 'ধুমকেতু' মুক্তি পাবে?

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget