এক্সপ্লোর

Kishmish New Song: টিনটিন-রোহিনীর জমজমাট প্রেমে প্রকাশ্যে 'কিশমিশ' ছবির নতুন গান

মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির নতুন গান 'জানি না ভালোলাগা'। গানটি গেয়েছেন নিকিতা গাঁধী ও শাশ্বত সিংহ। নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে ও লেখায় 'জানি না ভালোলাগা' গানটি ইতিমধ্যেই নেটিজেনদের মনে জায়গা করে নিয়েছে

কলকাতা: আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার, টিজার ও একাধিক গান মুক্তি পেয়েছে। এবার এই ছবির নতুন গান 'জানি না ভালোলাগা' (Janina Bhalolaga) মুক্তি পেল নেট মাধ্যমে। টিনটিন-রোহিনীর জমজমাট প্রেমের গান 'জানি না ভালোলাগা' দেখে মুগ্ধ নেট নাগরিকরা। তাঁরাও কমেন্ট বক্স নিজেদের অনুভূতি প্রকাশ করলেন।

'কিশমিশ' ছবির নতুন গান 'জানি না ভালোলাগা'-

সদ্যই নেট মাধ্যমে প্রকাশ পেয়েছে 'কিশমিশ' ছবির নতুন গান 'জানি না ভালোলাগা'। গানটি গেয়েছেন নিকিতা গাঁধী ও শাশ্বত সিংহ। নীলায়ন চট্টোপাধ্যায়ের সুরে ও লেখায় 'জানি না ভালোলাগা' গানটি ইতিমধ্যেই নেট নাগরিকদের মনে জায়গা করে নিয়েছে। তার সঙ্গে নজর কাড়ছে এই গানে দেব ও রুক্মিণীর অনস্ক্রিন রসায়ন।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মিণী। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মিণী মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এরপর টিজার, ট্রেলার, গান, সবেতেই রুক্মিণী আর দেবকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন সাজে।

আরও পড়ুন - Amrita Rao: সারোগেসিতে গর্ভেই মৃত্যু হয় প্রথম সন্তানের, কষ্টের দিনের স্মৃতিচারণা অমৃতা রাওয়ের

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে 'কিশমিশ' ছবির গান 'কান্না'। অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ কমেন্টে লিখেছেন, 'আগের দেব দা আর নেই। এখনকার দেব দা অনেক বুঝে গল্প বাছাই করছেন। দেখে ভালো লাগলো। সত্যি প্রতিটি ছবি থেকে নতুন কিছু পাচ্ছি। অনবদ্য।' আবার কেউ লিখেচেন, 'যাক দেখে ভালো লাগছে যে বাংলা সিনেমা আবার তার সেই পুরনো ঐতিহ্যের জায়গাটা ফিরে আনার চেষ্টা করছে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে। গত কয়েকটা সিনেমাতে দেবের অন্য ধরনের অভিনয় দেখে সত্যি ভালো লাগছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget