এক্সপ্লোর

KK Birthday: প্রথাগত শিক্ষা ছিল না সঙ্গীতের, ১১টি ভাষায় গান গাইতে পারতেন কেকে!

Unknown Facts about KK: সরাসরি ছবিতে সুযোগ পাননি কেকে। তাঁর গানের কাজ শুরু হয়েছিল, বিজ্ঞাপনী 'জিঙ্গলস' তৈরি দিয়ে। একাধিক নামি সংস্থার বিজ্ঞাপনের জিঙ্গল বানিয়েছিলেন কেকে

কলকাতা: তাঁর সুরের সফর হঠাৎ থেমে গিয়েছিল এই কল্লোলিনী শহরের বুকেই। যিনি গলার যাদুতে ছুঁয়ে গিয়েছেন আট থেকে আশির মন, আরও অনেক সুর উপহার দেওয়ার আগেই হঠাৎ চলে যেতে হল তাঁকে। রাজার মতোই.. ঠিক যেমন করে চলে যাওয়ার কথা ছিল তাঁর, তবে এত তাড়াতাড়ি নয়। শেষ গানে তিনি যেন শুনিয়ে দিয়ে গিয়েছিলেন অমোঘ সত্যি... হাম রহে ইয়া না রহে কাল.. কাল ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল..'। যে কথা যে ভীষণ সত্যি, তা যেন আরও একবার সত্যি হয়ে মনে পড়ে যায় তাঁর জন্মদিনে। আজ কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কেকে (KK)-র জন্মদিন। 

মালয়ালি পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এই সঙ্গীতশিল্পী। ১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লির এক মালয়ালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ১৯৯১ সালে, বিয়ের পরে দিল্লি থেকে মায়ানগরী মুম্বইতে চলে আসেন তিনি। যে শিল্পী সুরে, গানে জয় করেছেন গোটা দর্শককুলকে, তাঁর নাকি ছিল না কোনও প্রথাগত সুর শিক্ষাই! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ম্যাল কলেজে পড়াশোনা করেছিলেন কেকে। তাঁর বিষয় ছিল বাণিজ্য। কিন্তু একসময় হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন কেকে। সুরের জগতে তাঁর কেরিয়ার শুরু মূলত তাঁর বিবাহের পরেই। 

তবে সরাসরি ছবিতে সুযোগ পাননি কেকে। তাঁর গানের কাজ শুরু হয়েছিল, বিজ্ঞাপনী 'জিঙ্গলস' তৈরি দিয়ে। একাধিক নামি সংস্থার বিজ্ঞাপনের জিঙ্গল বানিয়েছিলেন কেকে। এ আর রহমানের (AR Rahman)-এর গানে প্লেব্যাক গায়ক হিসেবে প্রথম কাজ করেছিলেন কেকে। এরপরেই তাঁর বিজ্ঞাপনী দুনিয়ায় আসা ও পরবর্তীতে অ্যালবাম মুক্তি। তাঁর প্রথম অ্যালবাম 'পল' (Pal) দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। তাঁর গোটা কেরিয়ারের সেরা দুটি অ্যালবামই ছিল 'পল' ও 'ইয়ারোঁ'।

কেবল হিন্দি বা মালয়ালি নয়, ১১টি ভাষায় সমান দক্ষতায় গান গেয়েছেন কেকে। এর মধ্যে ছিল, মালয়ালি (Malayalam), তামিল (Tamil), তেলুগু (Telugu), হিন্দি (Hindi), কন্নড় (Kannada), বাংলা (Bengali), গুজরাতি (Gujarati) ও অসমিয়া (Assamese)। একবার কেকে তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি নিয়ে মালয়ালি হলেও, মাত্র ১টি মালয়ালি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন। 

কেকে-কে নিয়ে সবচেয়ে অবাক করার মত তথ্য হল, তাঁর কোনও প্রথাগত শিক্ষা ছিল না সঙ্গীত নিয়ে। ছোটবেলায় একবার তিনি গানের প্রথামাফিক ক্লাসে যোগ দিয়েছিলেন বটে, কিন্তু বিন্দুমাত্র আকর্ষণ অনুভূত না হওয়ায় ক্লাস যাওয়া ছেড়ে দেন কেকে। একবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমি গান কেবলমাত্র শুনে শুনেই মনে রাখতে পারতাম। শুনে শুনে অনেক গান শিখেছি আমি, আর কিছুটা ভগবানের আশীর্বাদ। পরবর্তীতে আমি শুনেছিলাম, কিশোর কুমারও কখনও গান শেখেননি। আমার সঙ্গীতের ক্লাসে না যাওয়ার আরও একটি কারণ পেয়ে গিয়েছিলাম।'

গান ছাড়াও, কেকে ছিলেন ক্রিকেটের ভক্ত। তাঁর গাওয়া 'জোশ অফ ইন্ডিয়া' গানটিতে দেখানো হয়েছিল ভারতীয় দলকে। বিশ্বকাপের সময় ভারতীয় দলের সমর্থনে এই গানটি তৈরি করেছিলেন তিনি। আজ তাঁর জন্মদিনে, ফিরে দেখা সেই শিল্পীকে.... যিনি ফিকে হয়ে মিলিয়ে যেতে পারেন না কখনও।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক
Kunal Ghosh: 'আগুন, হুমকি কোনও অবস্থায় সমর্থন করা যায় না', বললেন কুণাল | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget