এক্সপ্লোর

RBI Monetary Policy: রিজার্ভ ব্য়াঙ্ক দিল সুখবর, এখন ২৫ লাখ, ৫০ লাখ, ১ কোটির হোম লোনে কত পড়বে EMI ?

RBI Monetary Policy : কেন্দ্রীয় ব্যাঙ্কের (Reserve Bank Of India) এই ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ও হোম লোনে (Home Loan Interest Rate) সুদের হার কমবে।

 

Home Loan EMI : বাজেট (Budget 2025) ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের (Income Tax) পর এবার রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দিল সুখবর। পাঁচ বছরে এই প্রথমবার রেপো রেট (Repo Rate) কমানোর সিদ্ধান্ত নিয়েছে RBI । বর্তমান রেপো রেট 6.50 শতাংশ থেকে কমিয়ে 6.25 শতাংশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের (Reserve Bank Of India) এই ঘোষণার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ও হোম লোনে (Home Loan Interest Rate) সুদের হার কমবে। সস্তা হবে হোম লোন, গাড়ি লোন (Car Loan), শিক্ষা ঋণ (Educaton Loan) এবং ব্যক্তিগত ঋণের (Personal Loan) সুদের হার।

 ইএমআই কতটা সস্তা হল
আরবিআই-এর রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়ে ভয়েস অফ ব্যাঙ্কিংয়ের প্রতিষ্ঠাতা অশ্বানি রানা বলেছেন, বাজেটে স্বস্তির পর আবারও মধ্যবিত্তরা আরবিআই থেকে সস্তা ঋণের উপহার পেয়েছে। পাঁচ বছর পর আরবিআই রেপো রেট 0.25 পয়েন্ট কমিয়ে ব্যয়বহুল ইএমআই দাতাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে।

দিল্লি চাঁদনি চক এমপি এবং কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এর ন্যাশনাল সেক্রেটারি প্রবীণ খান্ডেলওয়াল রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমানোর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এর ফলে ব্যবসায়ী ও গ্রাহকদের ঋণের খরচ কমে যাবে।

পাশাপাশি এটি গৃহ ও ব্যবসায়িক ঋণের ইএমআই কমিয়ে মানুষকে আর্থিক স্বস্তি দেবে। এতে আয় বাড়বে ও উপভোক্তাদের ব্যয় বৃদ্ধি পাবে। এর ফলে বাজারে নগদের পরিমাণ বাড়বে, যা ব্যবসায়িক বিনিয়োগ বাড়াবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকেও গতি দেবে।

 RBI-এর রেপো রেট কমানোর ফলে হোম লোনের সুদের হারে কী প্রভাব পড়বে? হোম লোনের EMI কত কমবে?

২৫ লক্ষ টাকার হোম লোনে
ধরুন, কেউ যদি 25 লাখের হোম লোন নেন, তাহলে তাকে 8.75 শতাংশ সুদের হারে 22,093 টাকার ইএমআই দিতে হচ্ছে। কিন্তু রেপো হার এক চতুর্থাংশ শতাংশ কমানোর পরে, সুদের হার 8.50 শতাংশে নেমে আসবে। যার ফলে এখন 21,696 টাকা ইএমআই দিতে হবে ঋণগ্রহীতাদের। অর্থাৎ প্রতি মাসে 403 টাকা সাশ্রয় হবে। যেখানে এক বছরে EMI আকারে এই সাশ্রয়ের পরিমাণ হবে 4836 টাকা।

৫০ লাখ টাকার হোম লোনে কত সাশ্রয়
যদি কেউ 20 বছরের জন্য 9% হারে 50 লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, তবে বর্তমানে তাকে EMI হিসাবে 44,986 টাকা দিতে হচ্ছে। সুদের হার এক চতুর্থাংশ শতাংশ হ্রাসের পরে, বর্তমানে হোম লোনের সুদের হার 8.75% এ নেমে এসেছে। এই ক্ষেত্রে এখন EMI দিতে হবে 44,186 টাকা। অর্থাৎ প্রতি মাসে 800 টাকার হিসাবে বছরে 9600 টাকা বাঁচবে আপনার।

১ কোটি টাকার হোম লোনে কত সঞ্চয় হবে?
ধরা যাক, একজন হোম লোন গ্রাহক 20 বছরের জন্য 8.75 শতাংশ সুদের হারে 1 কোটি টাকার হোম লোন নিয়েছেন, তাহলে তাকে 88,371 টাকার ইএমআই দিতে হচ্ছে। কিন্তু সুদের হার কমানোর পরে, এখন হোম লোনের সুদের হার কমে 8.50 শতাংশ করা হয়েছে। সেই ক্ষেত্রে EMI দিতে হবে 86,782 টাকা। অর্থাৎ এখন প্রতি মাসে 1589 টাকা ও সবমিলিয়ে বার্ষিক 19068 টাকা সাশ্রয় করতে পারবেন ঋণগ্রহীতা।

RBI MPC Meeting : বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের EMI কমল , প্রতি মাসে কতটা টাকা বাঁচাতে পারবেন আপনি ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget