এক্সপ্লোর

WB SSC SLST Protest: যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি, SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম

SSC Case SLST Protesters Detained : ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড়

কলকাতা:  ২০১৬-র SLST শিক্ষক-শিক্ষিকাদের বিক্ষোভ ঘিরে তুলকালাম। যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে কালীঘাটে মিছিল করে যাওয়ার আগেই পুলিশি ধরপাকড়। ময়দান মেট্রো স্টেশনে SLST চাকরিপ্রাপকদের আটকাল পুলিশ।মিছিল আটকাতেই বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের।

এদিন বেলা সাড়ে এগোরাটার সময় SLST শিক্ষক-শিক্ষিকাদের জমায়েত হতে শুরু করে। তাঁদের দাবি, 'যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।' যোগ্য শিক্ষক যারা চাকরি করছেন, তাঁরা কেন ভুক্তভোগী হবেন ? এই প্রশ্ন তুলে এদিন জমায়েত করেন। যদিও এদিন কালীঘাট অভিযানের অুমতি দেয়নি পুলিশ। এরপর বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকাদের আটক করে পুলিশভ্যানে তোলা হয়।সকাল পেরিয়ে এখন সন্ধ্যা। যারা এদিন সকালে সেখানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্য়েরই একজন প্রতিনিধি ফাল্গুনী দানা এবিপি আনন্দ-এর কাছে দিলেন বিশেষ সাক্ষাৎকার।

 সাংবাদিক: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। আপনারা এই দাবিটা কেন করছেন ,  এইটা আমি আপনার কাছ থেকে প্রথমত জানতে চাইছি। দ্বিতীয়ত,  ১০ তারিখে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট, তাঁদের বক্তব্য রাখার কথা। কতটা আশা আপনার দেখছেন যে, সেদিন রাজ্য সরকার বা SSC এই Segrigation (পৃথকীকরণ) এর বিস্তারিত তালিকা তাঁরা সুপ্রিম কোর্টে পেশ করবে ?

ফাল্গুনী দানা : আমরা হচ্ছি সরকারি কর্মচারী। মমতা দিদি-র সরকারের অধীনস্ত আমরা।  আমরা গত ১০ মাস ধরে একটা বিপদের মধ্যে অবস্থান করছি। আমরা আশা করেছিলাম যে, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের কাছে আসবেন। আমাদের দুঃখ যন্ত্রণা, ব্যথার কথা শুনবেন। কিন্তু উনি আসেননি। আমরা নিরপরাধ শিক্ষক।আমাদের কোনও দোষ নেই। সেই জায়গা থেকে উনি যখন এলেন না।  আমরা  ওয়াই চ্যানেলে শীতের রাতে খোলা আকাশের নীচে আমাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে বসে আছি। উনি যখন এইসব দেখেও এলেন না, তখন আমরা নিজেরা ঠিক করলাম, শান্তিপূর্ণভাবে ওনার কাছে যাব কিছু আবেদন নিয়ে। কারণ ১০ ফেব্রুয়ারি শুনানি শুরু হচ্ছে। যার সঙ্গে আমাদের জীবন-মৃ্ত্যু জড়িয়ে রয়েছে।এই শুনানিতে যাওয়ার আগে, আমাদের কিছু আবেদন আছে। আমরা কিছু খামতি দেখতে পাচ্ছি।  সেগুলিই ওনার কাছে তুলে ধরতে যাচ্ছিলাম। যাতে উনি নির্দেশ দেন এবং রাজ্য ও SSC সেই খামতিপূরণের জন্য ঝাপিয়ে পড়ে। কিন্তু আজকে যেটা ঘটল, এই অমানবিক সরকারের মুখ আজকে উন্মুক্ত হয়ে গিয়েছে সকলের সামনে।

 সাংবাদিক: খামতিটা কোথায় ?

ফাল্গুনী দানা : খামতি হচ্ছে, হাইকোর্টেতেই কোনও কারণের জন্য প্যানেলটাকেই বাতিল করা। তার মধ্যে একটি কারণ ছিল,  Non Cooperation from board and State. যদিও সেই খামতির কিছুটা পূরণ হলেও, পুরোটা পূরণ হয়নি। আমরা ক্লাইমেক্স পর্যায়ে পৌঁছে গিয়েছি। সেই সামন্য বিষয়টুকু, যদি পূরণ করে দেওয়া হয়, তাহলে আজকে এতগুলি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তাঁদের জীবন ফিরে পায়। আমাদের রুজিরুটি বেঁচে যায়।

আরও পড়ুন, বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার প্রতিবাদ করে প্রহৃত মহিলা ! প্রকাশ্য রাস্তায় ফেলে বেধড়ক মার..

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Abhishek Banerjee:
"অভিষেকের বিরুদ্ধে.." , বিধানসভায় সই জালিয়াতি মামলায় কী নির্দেশ আদালতের ?
West Bengal Weather : ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Kolkata Depression : কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ
কলকাতার উপর পরপর দুটি নিম্নচাপের কেন্দ্র ! কতটা ভয়ঙ্কর দুর্যোগ? কী হতে পারে ফল ? বললেন আবহবিদ

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget