এক্সপ্লোর

Inspector Nalinikanta: পরতে পরতে রহস্য, প্রকাশ্যে এল 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এর ট্রেলার

Trailer Out: আর কিছু দিন পরেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। প্রযোজনায় আর্কাডিয়া এন্টারটেনমেন্ট। প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার।

কলকাতা: অপেক্ষার অবসান। চোখ ধাঁধানো টিজার ভিডিও, টিজার পোস্টার, মূল চরিত্রের পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। এবার রহস্য উন্মোচনের আরও এক ধাপ এগিয়ে গেল। পর্দা উঠল রহস্যের। প্রকাশ্যে এল ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এর (Inspector Nalinikanta) ট্রেলার (Trailer)।

'ইন্সপেক্টর নলিনীকান্ত' ট্রেলার প্রকাশ্যে

আর কিছু দিন পরেই 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। প্রযোজনায় আর্কাডিয়া এন্টারটেনমেন্ট। প্রকাশ পেয়েছে সিরিজের ট্রেলার। পরিচালনায় সৌমিক চট্টোপাধ্যায়। ট্রেলারের পরতে পরতে রহস্য। হাড় হিম করা ঘটনা প্রবাহ।

কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাক্তার আদিত্য সেন ও তার স্ত্রী শর্মিলার পনেরোতম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছে আদিত্যর বন্ধু শেখর, যিনি আবার পেশায় উকিল। আদিত্যর ফোনে তাঁর রোগী নিশার ঘন ঘন ফোন আসতে থাকে। সেটা দেখতে পায় শর্মিলা। শর্মিলা বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য আর নিশার সম্পর্কের বিষয়টা জানে। সেটা আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। সেই অ্যানিভার্সারি পার্টিতেই আদিত্যর প্রতি শর্মিলার ব্যবহার দেখে বাকিরা বুঝতে না পারলেও বেশ বুঝতে পারে শেখর।

সেমিনারের জন্য আদিত্যর যেদিন মুম্বই চলে যাওয়ার কথা সেদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। তারপর পুরো ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজায় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্ল্যান অনুযায়ী ঠিক যতক্ষণে পুলিশ জানতে পারবে এই ঘটনা ততক্ষণে আদিত্য মুম্বইয়ে। নিশা এক্ষেত্রে আদিত্যর পার্টনার-ইন-ক্রাইম।

 

এই খুনের তদন্ত করতে আসে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুণ্ডু। সঙ্গে তাঁর সহযোগী মুস্তাক। নলিনী খবর দেয় আদিত্যকে। আর শর্মিলা যে এখনও মৃত নয়, কোমাতে আছে, সেটাতেই চমকে যায় আদিত্য। আদিত্যর ব্যবহার চোখ এড়ায়নি নলিনীর। তদন্ত চলতে থাকে, জট যেন বাঁধতে থাকে আরও। শর্মিলা মাঝে রেসপন্স করলেও শেষ রক্ষা হয়নি। নলিনীকে কিছু বলার আগেই মারা যায় শার্মিলা।

নলিনী কি বুঝতে পারবে আদিত্য যে আসল খুনি? নাকি একটা 'perfect murder' করে আদিত্য বেঁচে যাবে নলিনীর চোখে ধুলো দিয়ে?

আরও পড়ুন: Britney Spears Health: দেহের ডানদিকের স্নায়ু ক্ষতিগ্রস্ত, অসুস্থ পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স

সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রজতাভ দত্ত, সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরী, গৌতম সরকার। সিরিজের কাহিনি সৌমিক চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্যের লেখা। 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget