এক্সপ্লোর

New Comedy Series: বাংলায় প্রথম স্কেচ কমেডি সিরিজ, আসছে 'নাটক করিস না তো'!

'Natok Korish Na Toh': থিয়েটার অর্থাৎ নাটকের আঙ্গিকে তৈরি এই সিরিজের একাধিক চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহা প্রমুখ।

কলকাতা: বাংলা ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক' (Klikk OTT Platform) প্রায়ই কোনও না কোনও অভিনব প্রচেষ্টা নিয়ে আসেন। ফের তেমনই নতুন ভাবনা নিয়ে হাজির হচ্ছে 'ক্লিক'। বাংলা ভাষায় প্রথম স্কেচ কমেডি (Sketch Comedy Series) সিরিজ নিয়ে আসছে এই ওটিটি প্ল্যাটফর্ম।

বাংলায় প্রথম স্কেচ কমেডি সিরিজ, আসছে 'নাটক করিস না তো'

ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম সর্বদাই অভিনব কিছু প্রস্তুত করে এসেছে দর্শকদের জন্যে। এই  প্রথমবার তারা নিয়ে এলেন বাংলা ভাষার স্কেচ কমেডি সিরিজ, নাম 'নাটক করিস না তো'। পাঁচ পর্বের এই সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে তিনটি করে স্কেচ কমেডি, অর্থাৎ মোট পনেরোটি স্কেচ।

থিয়েটার অর্থাৎ নাটকের আঙ্গিকে তৈরি এই সিরিজের একাধিক চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, শাশ্বতী সিনহা প্রমুখ। এঁরা প্রত্যেকেই মূলত বিভিন্ন বাংলা থিয়েটার দলের অভিনেতা। থিয়েটার ছাড়াও এঁদের অনেকেই ওয়েব সিরিজ ও বড়পর্দার জনপ্রিয় মুখ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। কয়েকটি স্কেচের ক্ষেত্রে সহকারি লেখক হিসেবে কাজ করেছেন সাগ্নিক বসু ও শিলাদিত্য চট্টোপাধ্যায়।

সিরিজটি রচনা ও পরিচালনা করছেন সৌমিত দেব। 'নাটক করিস না তো!' আসছে এই আগস্ট মাসেই। অভিনয়ে দেবরাজ ভট্টাচার্য, আভেরী সিংহ রায়, অনুজয় চট্টোপাধ্যায়, সবুজ বর্ধন, জয়তি চক্রবর্তী, সুস্নাত ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়, শাশ্বতী সিনহা, জিত দাস, শিলাদিত্য চট্টোপাধ্যায়, সাগ্নিক বসু, প্রসূন সোম, পার্থ প্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশিক শিল। আজ মুক্তি পেল সিরিজের পোস্টার।

এই সিরিজে, বেশীরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ছবির নামের স্পুফের মাধ্যমে মজা করার চেষ্টা করা হয়েছে স্কেচগুলিতে। নামের সঙ্গে নাম মিলিয়ে আবহমান ঘটনাকে তুলে আনা হয়েছে। সঙ্গে রয়েছে আলাদিনের আশ্চর্য প্রদীপ, লালকমল নীলকমলের মতো কিছু রূপকথার গল্পও। এসব মিলিয়ে বিষয়ের ঘনঘটা অপরিসীম।

আরও পড়ুন: Madhubani Goswami: 'অভিনয়ই আমাকে পরিচিতি দিয়েছে', ৪ বছর পর ক্যামেরার সামনে ফিরতে পেরে উচ্ছ্বসিত মধুবনী

পনেরোটি স্কেচে মূলত আমাদের চারপাশের চলা জীবনের প্রতিচ্ছবিকে তুলে ধরা হয়েছে কমেডির মাধ্যমে। তা সে প্রেম হোক, বা সমাজ, রাজনীতি হোক বা আর্থসামাজিক ব্যবস্থা বা নিছক আনন্দ। এই সবকিছুর মিশেলেই এক হুল্লোড়ময় উপস্থাপনা 'নাটক করিস না তো'।

সংস্থার অন্যতম কর্ণধার নীরজ তাঁতিয়া বলেন, 'ক্লিক সবসময়ই স্বল্প পরিসরের মধ্যে নানান পরীক্ষা নিরীক্ষা করে থাকে কন্টেন্ট আর তার ধরন নিয়ে। "নাটক করিস না তো" সেরকমই একটা প্রচেষ্টা। সম্ভবত বাংলা ওটিটিতে প্রথমবার এই ধরনের কাজ হচ্ছে। এর আগে আমরা Klikk Minis-ও প্রস্তুত করেছি, যা স্বল্প দৈর্ঘ্যের গল্পের ফরম্যাটকে আরও বিস্তৃত করে তুলেছে। আশা করি দর্শকদের আমাদের নতুন প্রচেষ্টাও ভাল লাগবে এবং মনোরঞ্জনের এই পরিসর আরও জনপ্রিয় হয়ে উঠবে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget