এক্সপ্লোর

Tollywood News: সোনার কেল্লায় চলছে পরশ পাথরের খোঁজ, হদিশ পাবেন পরমব্রত, গৌরব আর কোয়েল?

Koel Mallick News: যকের ধন সিরিজের তৃতীয় ভাগ হল এই ছবিটি। 'সোনার কেল্লায় যকের ধন'। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নস্ট্যালজিয়া ছুঁয়েই তৈরি হয়েছে এই ছবি

কলকাতা: সোমবার, ২৮ এপ্রিল ছিল কোয়েল মল্লিকের (Koel Mallick) জন্মদিন। আর সেই দিনই মুক্তি পেল তাঁর নতুন ছবির পোস্টার। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছে আগেই। আর এবার প্রকাশ্যে এল সায়ন্তন ঘোষালের (Sayantan Ghosal) নতুন ছবি 'সোনার কেল্লায় যকের ধন'-এর প্রথম ঝলক। ছবি মুখ্যভূমিকায় রয়েছেন, কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee), ও সুপ্রভাত দাস (Suprobhat Das)। 

যকের ধন সিরিজের তৃতীয় ভাগ হল এই ছবিটি। 'সোনার কেল্লায় যকের ধন'। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার নস্ট্যালজিয়া ছুঁয়েই তৈরি হয়েছে এই ছবি। আগের মতোই মনোবিদ ডাঃ রুবি চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে কোয়েলকে। কুমার ও বিমলের ভূমিকায় দেখা যাবে পরমব্রত ও গৌরবকে। সত্যজিতের নস্ট্যালজিয়া ছুঁয়ে এই ছবিতে রয়েছে মুকুল ও। সে এখন বড় হয়ে গিয়েছে। এই চরিত্রে দেখা যাবে সুপ্রভাত দাসকে। এই ৩ জনের সঙ্গে অভিযানে বেরিয়ে পড়বে মুকুলও। সোনার কেল্লা তারা করবে এক পরশ পাথরের খোঁজ। 

আজ প্রকাশ্য়ে এসেছে ছবির মুক্তির দিনও। চলতি বছরের ৩০ মে, অর্থাৎ গরমের ছুটিতে বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবির অধিকাংশ অংশের শ্যুটিং হয়েছে রাজস্থান ও জয়সলমীরে। এই ছবির শ্যুটিংয়ের সময় সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো মুহূর্ত ভাগ করে নিতেন কোয়েল মল্লিক। সেই সময়ে কোয়েল অন্তঃসত্ত্বা ছিলেন না। মায়ের সঙ্গে দেখা করার জন্য একবার ছবির সেটে চলে এসেছিল ছোট্ট কবীর ও। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত মুহূর্ত ও ভাগ করে নিয়েছিলেন কোয়েল। এই ছবিটির প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস।

এর আগে, 'যকের ধন' সিরিজের আগের ছবিগুলি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। আর তাই, নতুন এই ছবির পরিকল্পনা। সত্যজিৎ রায়ের গল্পের থেকে রসদ নিয়ে তৈরি হবে নতুন গল্প।আর সেই ছবির সেট থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছিলেন কোয়েল মল্লিক। আর সেই ছবিতে টলিউডের অন্যান্য নায়িকারা প্রশংসাই করেছিলেন। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) লিখেছিলেন, 'একজনকে তো ভীষণ সুন্দর লাগছে।' ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) লিখেছিলেন, 'সুন্দরী কোয়েল'। নুসরত জাহান (Nusrat Jahan) লিখেছিলেন, 'ডিভা' (Diva)। কোয়েলের পোস্ট দেখে আন্দাজ করা গিয়েছিল, জয়সলমীরে উপভোগ্য ঠাণ্ডা রয়েছে। আর সেই শ্যুটিং শেষ, এবার অপেক্ষা কেবল ছবি মুক্তির।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Surinder Films (@surinderfilms)

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget