এক্সপ্লোর

Koel Mallick Instagram: অভিনয় পেশা না হলে মনোবিদ হতেন কোয়েল!

ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন কোয়েল মল্লিক। অনুরাগীদের ছোট্ট প্রশ্নের মজার উত্তর দিচ্ছেন নায়িকা। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে কোয়েলের এই মজার খেলা।

কলকাতা: করোনাকালে ঘরবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতেই যেন দিনের বেশিরভাগ সময়টা কাটিয়ে ফেলছেন অনেকেই। অনেক তারকাই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে পড়েছেন এই করোনাকালে। যেমন কোয়েল মল্লিক। আপাতত ইনস্টাগ্রামে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন তিনি। অনুরাগীদের ছোট্ট প্রশ্নের মজার উত্তর দিচ্ছেন নায়িকা। নেটিজেনদেরও বেশ মনে ধরেছে কোয়েলের এই মজার খেলা।

স্ক্রিনের একদিকে রয়েছেন কোয়েল, অন্যদিকে প্রশ্ন। প্রথমেই কোয়েলকে প্রশ্ন করা হচ্ছে, শেষ কবে ফুচকা খেয়েছেন তিনি। হাসতে হাসতে কোয়েল উত্তর দিচ্ছেন, 'অনেকদিন খাইনি। শেষ... ২০১৯ এ খেয়েছি।' অর্থাৎ, করোনার জন্য প্রায় ২ বছর প্রিয় খাবারের থেকে দূরেই থেকেছেন কোয়েল। এর পরের প্রশ্ন, 'রঞ্জিত মল্লিক অভিনীত সবচেয়ে প্রিয় ছবি কোনটা? কোয়েল উত্তর দিচ্ছেন, 'বাবার করা সবকটা ছবি আমার ভীষণ প্রিয়। তবে 'শত্রু' ছবিটি সবার মধ্যে আমার কাছে একটু বিশেষ।' পর্দায় ফুটে ওঠে পরের অনুরাগীর প্রশ্ন, 'অভিনেত্রী না হলে কী হতেন?' কোয়েল উত্তর দিচ্ছেন, 'মনোবিদ.. অবশ্যই আমি একজন মনোবিদ হতে চাইতাম।' পরের প্রশ্ন, 'প্রিয় বাঙালি গোয়েন্দা চরিত্র?' কোয়েল বলছেন, 'ফেলুদা, ব্যোমকেশ, কিরিটি সবই ভীষণ ভালো। তবে মিতিন মাসী একটু বেশিই ভালো।' প্রসঙ্গত মিতিন মাসীর চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল। দর্শকদের কাছে জনপ্রিয়ও হয়েছিল ছবিটি।

কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি প্রশ্ন উত্তর পর্বের ছোট্ট ভিডিও পোস্ট করেছিলেন কোয়েল। সেখানে কোয়েল প্রিয় পোশাক থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো পছন্দ অপছন্দ ভাগ করে নিয়েছিলেন। 

‘বিশ্ব যোগ দিবস’-এ নানা রকমের আসন করে ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। তার সঙ্গেই অনুরাগীদের জন্য প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখানো সব কটি আসনের নাম সমস্ত অনুরাগীদের থেকে জানতে চেয়েছিলেন অভিনেত্রী। আজ নিজেই উত্তরদাতা হলেন কোয়েল। আর পছন্দের অভিনেত্রীর শেয়ার করা এই ভিডিও বেশ জনপ্রিয় হল নেটিজেনদের মধ্যেও।

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েলের নতুন ছবি 'ফ্লাইওভার'। ছবিতে এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। করোনা পরিস্থিতিতে কিছুদিন আটকে ছিল এই ছবির মুক্তি। এরপর সিনেমাহল খোলার পরেই মুক্তি পেয়েছিল কোয়েলের 'ফ্লাইওভার'। আগামীতেও একাধিক নতুন ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget