এক্সপ্লোর

Koel Mallick Update: লাল শাড়িতে প্রদীপ জ্বালাচ্ছেন কোয়েল, দীপাবলিতে শুভেচ্ছা জানালেন নেটদুনিয়াকে

Koel Mallick Update: জমকালো লাল শাড়ি, প্রদীপের হলুদ আলো যেন আলাদা মাত্রা যোগ করেছে তাঁর সৌন্দর্য্যে। দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন টলি কুইন কোয়েল মল্লিক।

কলকাতা: জমকালো লাল শাড়ি, প্রদীপের হলুদ আলো যেন আলাদা মাত্রা যোগ করেছে তাঁর সৌন্দর্য্যে। দীপাবলিতে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন টলি কুইন কোয়েল মল্লিক। ক্যাপশানে লিখলেন, 'শুভ কালীপুজো ও শুভ দীপাবলি সবাইকে। সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসুক। সবার জীবনে আলো হোক। সবাইকে ভালোবাসা।'

আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একাধিক ছবি ভাগ করে নেন কোয়েল। দীপাবলির জন্য সনাতনী সাজই পছন্দ নায়িকার। লাল জরির কাজের শাড়ি ও ভারি গয়নায় সাজলেন নায়িকা। খোলা চুলে আলগা লালিত্য। কোয়েলের ছবি দেখে উচ্ছসিত নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। 

কেবল কালীপুজো বা দীপাবলি নয়, সমস্ত অনুষ্ঠানেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নেন কোয়েল।

বাড়ির দুর্গাপুজোয় সবসময়েই অংশ নেন কোয়েল। ছোট থেকেই বাড়ির পুজো দেখে আসছেন তিনি। আর দুর্গাপুজোর পর বাড়িতে লক্ষ্মীপুজো ও হয়। সেখানেও পুজোর আচার অনুষ্ঠান পালন করেন তিনি। সম্প্রতি কোজাগরী লক্ষ্মীপুজোর ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন কোয়েল। সেখানে দেখা গেল, আগুনরঙা শাড়ি পরে বাড়িতে আসনা দিতে ব্যস্ত তিনি। কখনও আবার আরতির পঞ্চপ্রদীপ এগিয়ে দিচ্ছেন সবার দিকে। সব মিলিয়ে বাড়ির পুজোর সমস্ত নিয়ম নিষ্ঠা করেই পালন করলেন কোয়েল।

ছোটবেলা থেকেই বাড়ির পুজো দেখে এসেছেন কোয়েল, বড় হয়েছেন সেই আবহেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই পুজো নিয়ে নিজের ছোটবেলার স্মৃতি ভাগ করে নেন অভিনেত্রী। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। তাতে তিনি বলছেন, 'ছোটবেলায় পুজোর সময় সবচেয়ে কম সময়ে ঘুমাতাম। কারণ ঘুমালেই মনে হত সময় নষ্ট। ঠাকুর দালানে বসে আড্ডা, খাওয়া দাওয়া, সব মিলিয়ে পুজোয় খুব আনন্দ হত।'

পুজোর সেই আনন্দে ভাটা পড়েনি কখনও। এখনও একইরকমভাবে মল্লিকবাড়ির পুজোর প্রতিদিন হাজির থাকেন কোয়েল। তবে কালীপুজো হয় না মল্লিকবাড়িতে। কিন্তু প্রদীপ সাজিয়ে নিজের মত করে বাড়িতেই দীপাবলি পালন করলেন নায়িকা। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget