এক্সপ্লোর

Bobby Deol: ঘরে বসে মদ্য়পান করেছি, নিজেকে করুণা করতে শুরু করেছিলাম, 'কফি উইথ কর্ণ'-এ স্বীকারোক্তি ববি দেওলের

Bollywood News: এবছরই মুক্তি পাবে ববি দেওল অভিনীত 'অ্য়ানিম্যাল'।

কলকাতা: দীর্ঘসময় আড়ালে থাকার পর ফের পর্দায় বাজিমাত করতে শুরু করেছেন ববি দেওল (Bobby Deol)। তাঁর একাধিক ছবি, সিরিজ জায়গা করে নিচ্ছে সিনেপ্রেমীদের মনে। তবে এই দীর্ঘ বিরতি কেন? সম্প্রতি 'কফি উইথ কর্ণ'- সিজন ৮ এর শোয়ে এসে এবিষয়েই কথা বললেন 'আশ্রম' অভিনেতা।

১৯৯৫ সালে 'বারসাত' ছবির মাধ্য়মে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ববি দেওল। এরপর 'সোলজার', 'বাদল', 'গুপ্ত', 'ঝুম বারাবার ঝুম', 'আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাথিও' মত ছবি তিনি দর্শককে উপহার দেন। আর তারপরই আড়ালে চলে যান এই অভিনেতা। তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নেন পরিচালক- প্রযোজকরাও। হতাশায় ডুবে যেতে থাকেন ধর্মেন্দ্র পুত্র। কর্ণ জোহরের শোয়ে এসে তিনি বলেন, 'আমি হাল ছেড়ে দিয়েছিলাম, নিজেকে করুণা করতে শুরু করেছিলাম। ঘরে বসে সারাদিন ধরে আমি কেবল প্রচুর মদ্যপান করেছি। ভাবতাম, মানুষ কেন আমাকে নেয় না? কেন প্রযোজক-পরিচালকরা আমার সঙ্গে কাজ করতে চায় না? আমার মনে হয় আমি সবকিছু নিয়ে এতটাই নেতিবাচক হয়ে গিয়েছিলাম যে আমার জীবনে কোনও ইতিবাচকতা ছিল না। আমি ঘরে বসে থাকতাম, দেখতাম আমার স্ত্রী কাজ করেছে।'

ববি দেওল আরও বলেন ,' একদিন হঠাৎ আমি আমার ছেলেকে বলতে শুনলাম, তুমি জানো মা, বাবা বাড়িতে বসে থাকে আর তুমি প্রতিদিন কাজ করতে যাও। আমার কাছে এই কথা ধাক্কার মত লাগে। আমি শুধু মনে মনে বলেছিলাম, না আমি পারব না। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সময় লেগেছে তবে আমি এই পরিস্থিত থেকে বেরিয়ে আসতে পেরেছি। এটা রাতারাতি হয়নি। অনেক সময় ও পরিশ্রম লেগেছে। কিন্তু আমি আবার কাজের জগতে ফিরতে পেরেছি।'

আরও পড়ুন...

করিশ্মা-করিনা থেকে বলিউডের তাবড় সেলিব্রটি, বলিউড বাদশার জন্মদিনে কেমন সাজলেন হেভিওয়েট তারকারা?

অভিনেতা জানান, 'এই কঠিন সময়ে আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা আমার পাশে ছিল। আমি বুঝেছিলাম এই কঠিন পরিস্থিতি আমাকেই কাটিয়ে উঠতে হবে। আমি সম্পূর্ণভাবে কাজে ফোকাস করা শুরু করি। বহু পরিচালক-প্রযোজকদের সঙ্গে দেখা করি, তাঁদের জানাই আমি তাঁদের সঙ্গে কাজ করতে চাই। তারপরই আস্তে আস্তে এই পরিস্থিতি কাটে।'

উল্লেখ্য়, এবছরই মুক্তি পাবে ববি দেওল অভিনীত 'অ্য়ানিম্যাল'। দর্শকের এই ছবি কেমন লাগে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget