এক্সপ্লোর

Kunal Kamra: কুণাল কামরা এবার ‘বিগ বস’-এ? সলমন খানের শো থেক এল প্রস্তাব, কৌতুকশিল্পী লিখলেন…

Big Boss: কুণাল নিজেই 'বিগ বস' থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন।

মুম্বই: রাজনৈতিক মন্তব্য নিয়ে আইনি টানাপোড়েন চলছেই। সেই আবহে রিয়্যালিটি শো 'বিগ বস'-এ অংশ নেওয়ার প্রস্তাব পেলেন কৌতুক শিল্পী কুণাল কামরা। অভিনেতা সলমন খান বহু বছর ধরে রিয়্যালিটি শো-র সঞ্চালক। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মানুষজনকে দেখা গিয়েছে 'বিগ বস'-এ। এবার কুণালকেও প্রস্তাব দিলেন রিয়্যালিটি শো কর্তৃপক্ষ। কিন্তু প্রস্তাব পেয়ে কুণাল যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা। (Kunal Kamra)

কুণাল নিজেই 'বিগ বস' থেকে প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন। কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেছেন সোশ্য়াল মিডিয়ায়। সেই অনুযায়ী ওই কাস্টিং ডিরেক্টর কুণালকে লেখেন, 'বিগ বস-এর আগামী সিজনের দায়িত্ব সামলাচ্ছি আমি। তাতে আপনার নাম উঠে এসেছে, আপনাকে নিয়ে আগ্রহী ওরা। এমন কিছু হয়ত আপনার মাথায় ছিল না। কিন্তু এটা এমন এক প্ল্য়াটফর্ম, যেখানে নিজেকে যথাযথ ভাবে তুলে ধরতে পারবেন আপনি। আরও বড় পরিসরে দর্শকদের কাছে পৌঁছতে পারবেন। আপনার কী মত? আমরা কি কথা বলতে পারি'? (Big Boss)

'বিগ বস'-এ অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে তিনি কী লেখেন, তাও সকলের সঙ্গে ভাগ করে নেন কুণাল। স্ক্রিনশট অনুযায়ী, কুণাল ওই কাস্টিং ডিরেক্টরকে লেখেন, 'এর চেয়ে আমি মানসিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি হতে রাজি'। কুণালকে 'বিগ বস ওটিটি সিজন ৪', না 'বিগ বস ১৯'-এর জন্য প্রস্তাব দেওয়া হয়, তা এখনও অস্পষ্ট। তবে যে স্ক্রিনশটটি শেয়ার করেছেন কুণাল, তাতে দেখা গিয়েছে, সলমনের 'রাধে' ছবির একটি গান চলছে। তাই সলমনের সঞ্চালনাতেই তাঁকে টেলিভিশনের 'বিগ বস'-এ অংশ নিতে বলা হয় বলে মনে করছেন অনুরাগীরা।


Kunal Kamra: কুণাল কামরা এবার ‘বিগ বস’-এ? সলমন খানের শো থেক এল প্রস্তাব, কৌতুকশিল্পী লিখলেন…

কুণাল ওই স্ক্রিনশট শেয়ার করার পরই জোর চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। কুণালের ওই রিয়্যালিটি শো-তে অংশ নেওয়া উচিত নয় বলে মত তাঁর অনুরাগীদের। তাঁদের মতে, 'বিগ বস'-এ যাঁরা অংশ নেন, তাঁদের সঙ্গে কুণালের কোনও তুলনাই চলে না। অন্য দিকে, 'বিগ বস'-এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে অনেকে কুণালকে রিয়্যালিটি শো-তে দেখতেও আগ্রহী। তবে কুণাল নিজে যে আগ্রহী নন, তা তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট।

এই মুহূর্তে আইনি টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন কুণাল। সম্প্রতি একটি শো-তে কিছু রাজনৈতিক মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি, মহারাষ্ট্রের রাজনীতি নিয়েও ব্যঙ্গধর্মী কিছু মন্তব্য করেন, যা নিয়ে অনুষ্ঠানস্থল ভাঙচুর থেকে খুনের হুমকি কিছুই বাদ যায়নি। কুণালের বিরুদ্ধে অতিসক্রিয় মহারাষ্ট্র পুলিশও। এমন পরিস্থিতিতে চিন্তাশীল মানুষজন তাঁর পাশে দাঁড়িয়েছেন। সওয়াল করেছেন বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget