এক্সপ্লোর

Lal Singh Chaddha Postponed: ফের পিছলো 'লাল সিং চাড্ডা'র মুক্তি, নতুন দিন ঘোষণা

জানা গিয়েছিল ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু সদ্যই আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে।

মুম্বই: ফের পিছলো বহু প্রতীক্ষিত 'লাল সিং চাড্ডা' (Lal Singh Chaddha) ছবির মুক্তির দিন। এই নিয়ে তৃতীয়বার এই ছবির মুক্তির দিন পিছিয়ে গেল। এর আগে জানা গিয়েছিল পয়লা বৈশাখে আসতে চলেছে আমির খান (Aamir Khan), করিনা কপূর খান (Kareena Kapoor Khan) অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা'। জানা গিয়েছিল ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। কিন্তু সদ্যই আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ফের পিছিয়ে যাওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নতুন মুক্তির দিনেরও ঘোষণা হয়েছে।

এদিন আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'পরিকল্পনা মতো 'লাল সিং চাড্ডা' ছবি আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে না। কারণ, আমরা সঠিক সময়ে ছবির কাজ শেষ করতে পারিনি। ছবিটি আগামী ১১ অগাস্ট বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পাশাপাশি আমরা শ্রী ভূষণ কুমার, টি সিরিজ, ওম রাউত এবং 'আদিপুরুষ' ছবির গোটা টিমকে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আমরা ওঁদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সহায়তা করার জন্য এবং সঠিক বোঝাপড়ার জন্য। প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন, অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'আদিপুরুষ'-এর মুক্তির দিন বদল করার জন্য তাঁদের অনেক ধন্যবাদ। এবার আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে পারে 'লাল সিং চাড্ডা'। জানা যাচ্ছে, ছবির নতুন মুক্তির দিন ঘোষণার কিছুক্ষণ আগেই টি সিরিজের অফিসের বাইরে দেখা যায় আমির খানকে। 

Lal Singh Chaddha Postponed: ফের পিছলো 'লাল সিং চাড্ডা'র মুক্তি, নতুন দিন ঘোষণা

আরও পড়ুন - Pathan Film Shooting: 'পাঠান' ছবির শ্যুটিং করতে অবশেষে কবে স্পেন যাচ্ছেন শাহরুখ-দীপিকা?

প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউড অভিনেত্রী করিনা কপূর খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'লাল সিং চাড্ডা' ছবির পোস্টার শেয়ার করে জানিয়েছিলেন যে, ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা বদলে পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে। আমির খানের 'লাল সিং চাড্ডা' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। কিছুদিন আগেই লাদাখে ছবির শ্যুটিং করার সময় আমির খান এবং কিরণ রাওয়ের সঙ্গে তিনি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। 'লাল সিং চাড্ডা' ছবি দিয়ে দীর্ঘদিন বাদ রুপোলি পর্দায় ফিরতে চলেছেন আমির খান। অন্যদিকে, করিনা কপূর খানের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। 

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget