এক্সপ্লোর

‘মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফেরাতে পারব না’, হোয়াটস্যাপে শেষবার্তা প্রত্যূষার

মুম্বই: গতকাল মুম্বইয়ে নিজের বাড়ি থেকে টেলিভিশন অভিনেত্রী প্রত্যূষা বন্দ্যোপাধ্যায়ের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। যদিও পুলিশের এক পদস্থ আধিকারিক বলেছেন, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করা উচিত হবে না। মুম্বই পুলিশের ডিসিপি বিক্রম দেশপাণ্ডে বলেছেন,  প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে করা হচ্ছে। যেখানে প্রত্যূষার মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেই ফ্ল্যাটে তল্লাশি চলছে। তদন্ত চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। সূত্রের খবর, প্রত্যূষার বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। কিসের পরিপ্রেক্ষিতে প্রত্যূষার মৃত্যু হল, তা জানার চেষ্টা করছে পুলিশ। জানা গিয়েছে, বন্ধুবান্ধবদের সামনে প্রত্যূষা আক্ষেপ করেছিলেন যে, তিনি গত বছরের মার্চ থেকেই কোনও কাজ পাচ্ছেন না। তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নিয়েও টানাপোড়েন চলছিল। প্রতিবেশী এবং আত্মীয়রা পুরো ঘটনায় মর্মাহত। অনেকেই বলছেন, প্রত্যূষা আত্মহত্যা করার মতো মেয়ে নয়। এক প্রতিবেশী বলেছেন, কয়েকদিন আগেই প্রত্যূষা ও রাহুলের সঙ্গে দেখা হয়েছিল। প্রত্যূষাকে দেখে তো কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি। অভিনেত্রীর বোন রিশিতার বলেছেন, দিদির আত্মহত্যা করবে, এটা  বিশ্বাস করতে পারছি না। আমি টিউশনে গিয়েছিলাম। ফিরে দেখলাম সবাই কাঁদছে। দিদি কোনওভাবেই আত্মহত্যা করতে পারে না। নিজের হোয়াটস্যাপের স্ট্যাটাস মেসেজে প্রত্যূষা লিখেছেন, ‘মরকে ভি মুহ না তুঝসে মোড়ানা’ (মৃত্যুর পরও তোমার দিক থেকে মুখ ফেরাতে পারব না)।এই মন্তব্যে কী তাঁর তীব্র হতাশা ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, তিনি কি কাউকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন। whatsapp-p

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget