এক্সপ্লোর

Lata Mangeshkar Death : সমদীপ্তা থেকে অরুণিতা, লতার আশীর্বাদ এভাবে পাবেন ভাবেননি দুই বঙ্গতনয়া !

Lata Mangeshkar Death : ট্যুইটার পেজে সমদীপ্তার সরগম আপলোড করেন লতা। আগামী দিনের জন্য আশীর্বাদ জানান।

হিন্দোল দে, সমীরণ পাল, কলকাতা : গুন গুন করতে করতে সরগম। অচেনা এক শিল্পীর কণ্ঠ শুনে মুগ্ধ হন খোদ সুরসম্রাজ্ঞী  ( Lata Mangeshkar) । নিজের ট্যুইটার পেজে সেই সরগম আপলোড করে বঙ্গতনয়াকে আশীর্বাদ করেছিলেন লতা মঙ্গেশকর। কিংবদন্তীর শুভেচ্ছাবার্তা পান ইন্ডিয়ান আইডল খ্যাত বনগাঁর এক শিল্পীও।

প্রায় দেড় বছর আগের কথা। বনগাঁর বাঙালি কন্যার গান শুনে মুগ্ধ হন সুরসম্রাজ্ঞী। তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি, সেই পোস্ট কোনও দিন শেয়ার করবেন ভারতীয় সঙ্গীতের ধ্রুবতারা। লতা মঙ্গেশকর  টুইটারে শেয়ার করেছিলেন সেই ভিডিও । লিখেছিলেন, “এই ভিডিওটি একজন পাঠালেন। মেয়াটি মোৎজার্টের সিম্ফনি খুব সুন্দরভাবে সরগমের মাধ্যমে উপস্থাপনা করেছে। আমার আশীর্বাদ রইল।  ও যেন  ভাল সঙ্গীতশিল্পী হয়”। 

যাঁকে দেখে গানের প্রতি ভালবাসা জন্মেছিল সমদীপ্তা মুখোপাধ্যায়ের, সেই লতা মঙ্গাশকরের কীছ থেকে পেয়েছিলেন আশীর্বাদ। তাঁর চলে যাওয়া নাড়িয়ে দিয়েছে ২ হাজার কিলোমিটার দূরের সেই  বঙ্গতনয়াকে। সুরসম্রাজ্ঞীর সঙ্গে বেহালার সমদীপ্তা মুখোপাধ্যায়ের আলাপ হয়নি কখনও। সামনাসামনি দেখা হওয়ার সুযোগও মেলেনি। তা সত্ত্বেও অচেনা এই সঙ্গীতশিল্পীকে আশীর্বাদ করেছিলেন কিংবদন্তী।

বছর দেড়েক আগে ওয়ার্ল্ড মিউজিক ডে-তে নিজের সরগম সোশাল মিডিয়ায় আপলোড করেন সমদীপ্তা। ১২২ সেকেন্ডের ভিডিওয় ছিল মোজার্টের সুর মূর্ছনা। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। তা পৌঁছয় লতা মঙ্গেশকরের কাছে। তাঁর ট্যুইটার পেজে সমদীপ্তার সরগম আপলোড করেন। আগামী দিনের জন্য আশীর্বাদ জানান। সমদীপ্তার কথায় , 'উনি ট্যুইট করেন, আমার গান ভাল লেগেছে। বলেন ভবিষ্যতে আরও বড় শিল্পী হতে পারি। মনে হয়েছিল এটাই জীবনের সেরা উপহার।' 

আধুনিক থেকে ছায়াছবি---এই বাংলা তাঁর যেন সেকেন্ড হোম। সুর সাধকের কাছে তাই যেন বাঙালিরা বাড়তি ভালবাস পান। এই যেমন ইন্ডিয়ান আইডল খ্যাত অরুণিতা কাঞ্জিলাল। বনগাঁর এই শিল্পীর গানে এতটাই মুগ্ধ হন যে, নিজের ছবিতে সই করে বঙ্গতনয়ার কাছে পাঠান লতা। অরুণিতা এখন দিল্লিতে। তাঁর মা সর্বাণী কাঞ্জিলাল জানালেন, লতা তাঁর মেয়েকে বলেছিলেন , তোমার গান ভাল লাগছে, নিজেকে খুঁজে পাচ্ছি। দুটি ছবিতে সই করে পাঠিয়ে দেন। 

মাঘপঞ্চমীর পরের দিনে সরস্বতী বিসর্জন। এবার আকাশ প্রদীপ হয়ে জ্বলবেন তিনি।  তিনি যেন জীবনের রসদ। এক লহমায় সব যন্ত্রণা, অভিমান ভুলিয়ে দেয় তাঁর কণ্ঠসুধা। রবি সকালে থেমে গেল সেই সুর !

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget