এক্সপ্লোর

দেশে ফিরল শ্রীদেবীর দেহ, বিমানবন্দর থেকে গ্রিন করিডোরে দেহ গেল লোখন্ডওয়ালায়

LIVE UPDATES:

মুম্বই: # ভিড়ের জন্য বিমানবন্দরের পিছনের গেট দিয়ে বেরোল অ্যাম্বুল্যান্স। গ্রিন করিডোরে দেহ গেল লোখন্ডওয়ালায় # রাত ৯টা ২৮ মিনিটে দুবাই থেকে শ্রীদেবীর দেহ নিয়ে মুম্বই বিমানবন্দরে নামে বিশেষ বিমান। অনিল অম্বানির ১৩আসনের প্রাইভেট জেটে ছিলেন পরিবারের ৬ সদস্য।  # বিমানবন্দরে অনিল কপূর, অনিল অম্বানি। গ্রিন করিডর দিয়ে ‘ভাগ্য’ বাংলোয় পৌঁছবে দেহ। # ৮ নম্বর গেট দিয়ে দেহ বের করা হবে। গ্রিন করিডর দিয়ে নিয়ে যাওয়া হবে দেহ। # দেশে ফিরল শ্রীদেবীর দেহ। কিছুক্ষণ আগেই মুম্বই বিমানবন্দরে অবতরণ করে বিমান। #আজ রাতেই মুম্বইয়ে ফিরছে শ্রীদেবীর দেহ।প্রাইভেট ফ্লাইটে নিয়ে আসা হচ্ছে দেহ। রাত ১০.৩০ টা  নাগাদ মুম্বই ফিরতে পারে শ্রীদেবীর দেহ।মৃতদেহ রাখা থাকবে ভাগ্য বাংলোয়।কাল দুপুর ১ টায় শ্রীদেবীর শেষকৃত্যের সম্ভাবনা। #চারদিনের মাথায় অবশেষে ফিরছে শ্রীদেবীর দেহ। ভারতে দেহ আনার ছাড়পত্র দিল দুবাই পুলিশ। প্রয়াত অভিনেত্রীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিশেষ বিমানে শ্রীদেবীর দেহ নিয়ে আসা হচ্ছে দেশে। শ্রীদেবীর স্বামী বনি কপূরকে ক্লিনচিট দিল দুবাই পুলিশ। তাঁর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। দুবাইয়ের মর্গে যান কপূর পরিবার। কপূর পরিবারের সঙ্গে মর্গে যান কনস্যুলেটের অফিসাররা। বনি, অর্জুন কপূর-সহ একই সঙ্গে ফিরছে পুরো পরিবার। শ্রীদেবীর মৃত্যুর ঘটনায় মামলা গুটিয়ে নিল দুবাই পুলিশ। # আজই দেশে ফিরিয়ে আনা হচ্ছে শ্রীদেবীর মরদেহ। দেহ আনার ছাড়পত্র পেল পরিবার।দেহ সংরক্ষণের ব্যবস্থা করার পর মরদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। ফেরত দেওয়া হল বনি কপূরের পাসপোর্ট। মরদেহ নিয়ে বনি কপূর, অর্জুন কপূর-সহ পরিবারের সদস্যরা আজই ফিরছেন দেশে। বলিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর মৃত্যু রহস্যের জট এখনও খোলেনি। সোমবারই ময়নাতদন্তের রিপোর্টের দাবি করা হয়, অভিনেত্রীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। বেসামাল হয়ে গিয়ে বাথটবে পড়ে জলে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। শ্রীদেবীর মৃত্যুর সময়কে কেন্দ্র করেও তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত ১০টা বেজে ১ মিনিটে মৃত্যু হয় অভিনেত্রীর। দুবাইয়ের স্থানীয় সময় অনুসারে বিকেল সাড়ে ৫টা নাগাদ বনি কপূর শ্রীদেবীকে হোটেলের বাথটবে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। এক বন্ধু ও হোটেল কর্মীদের ডাকেন বনি। এরপর শ্রীদেবীকে বাথটব থেকে তুলে সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয়। শেষপর্যন্ত রাত ৯টা নাগাদ জানানো হয় পুলিশকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, রাত ১০টা ১ মিনিটে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। মৃত্যু এবং পুলিশে খবর দেওয়ার মধ্যে কেন একঘণ্টার ব্যবধান, তা নিয়ে উঠছে প্রশ্ন। কোনও চিকিত্সককে ডাকা হয়েছিল কিনা, সে সম্পর্কে নিশ্চয়তা মেলেনি। খবর সংবাদমাধ্যম সূত্রে।

সেরা শিরোনাম

Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Mithun Chakraborty: টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
টালিগঞ্জে ভোটযুদ্ধ! যদি তৃণমূলের কোনও অংশের কোনও বদমায়েশি দেখি... হুঁশিয়ারি মিঠুনের
Tollygunge Election: মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার
মিঠুন চক্রবর্তীকেও ভুল বোঝানো হয়েছে, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে ক্ষোভ পাপিয়ার

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget